উদ্দীপকের সাহেদ সাহেব তার গবেষণায় কী ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাহেদ সাহেব তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন। আধুনিক সমাজবিজ্ঞান সমাজ গবেষণায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে থাকে। সাধারণত যে সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে মানুষ জ্ঞান বর্ধন ও পরিমার্জনে কর্মকান্ড চালিত করে তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। অর্থাৎ বিজ্ঞানী যে নিয়মনীতি অবলম্বন করে কাজ করেন তা বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিই হচ্ছে বিজ্ঞানের অস্তিত্ব ও চালিকাশক্তি। অন্য কথায়, বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সূত্র আবিষ্কার করেন, তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। উদ্দীপকের সাহেদ সাহেব বেকার সমস্যার ওপর গবেষণা করতে গিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে স্পষ্ট বৈজ্ঞানিক পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়। আর এ পদ্ধতিতে গবেষণাকর্ম সম্পাদনের জন্য সকল গবেষককেই সাধারণ কিছু পর্যায় বা স্তর অতিক্রম করে অগ্রসর হতে হয়। সাহেদ সাহেবও তা করেছেন। অতএব নিশ্চিতভাবে বলা যায়, সাহেদ সাহেব তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাহেদ সাহেব তার গবেষণায় কী ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর