উদ্দীপকে দৃশ্য দুটিতে সমাজ গবেষণার কোন পদ্ধতির প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দৃশ্য দুটিতে সমাজ গবেষণার প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োগ ঘটেছে। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি সমাজ গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচিত এবং যে গবেষণায় গবেষক গবেষণার লক্ষ্যে দলের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার-আচরণ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত থাকেন তাকে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি বলা হয়। আর এ পদ্ধতিটিরই প্রয়োগ ঘটেছে উদ্দীপকে উল্লিখিত দুটি জীবনধারার পরিবেশ সম্পর্কিত বর্ণনায়। যেমন- উদ্দীপকে উল্লিখিত প্রথম দৃশ্য বাংলাদেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চল সম্পর্কিত জীবনধারা ও সেখানকার সংস্কৃতি সম্পর্কিত প্রত্যক্ষ জ্ঞান লাভে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক গবেষণা পদ্ধতিই হবে সর্বোত্তম। একটি পরীক্ষিত সময় ধরে তাদের মাঝে অবস্থান করার মাধ্যমেই কেবলমাত্র সম্ভব হবে তার জীবনধারা সম্পর্কে একটি বাস্তব তথ্য দেওয়া। একই কথা প্রযোজ্য উদ্দীপকে উল্লিখিত দৃশ্য ২-এর ক্ষেত্রেও। সুতরাং আলোচনার আলোকে নিশ্চিতভাবে বলতে পারি, উদ্দীপকের দৃশ্য দুটিতে সমাজ গবেষণার প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিরই প্রয়োগ ঘটেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্য দুটিতে সমাজ গবেষণার কোন পদ্ধতির প্রয়োগ ঘটেছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর