অর্নব গবেষণায় প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করে সেটি ব্যাখ্যা কর
উত্তর: অর্নব তার গবেষণার প্রথম পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতির তিনটি স্তর তথা সমস্যা নির্বাচন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ এবং তথ্যের শ্রেণিবিন্যাস পদ্ধতি ব্যবহার করে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর হচ্ছে সমস্যা নির্বাচন। বিজ্ঞানভিত্তিক গবেষণার ক্ষেত্রে 'সমাজবিজ্ঞানী সমাজের আওতাভুক্ত কোনো একটি বিষয়কে নির্বাচন করেন। অতঃপর বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ বা পরীক্ষা- নিরীক্ষা করেন এবং বিষয়ের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। এ পর্যায়ে সমাজবিজ্ঞানী তথ্য সংগ্রহের জন্য একাধিক কৌশল প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে গবেষণার বিষয়ের ওপর নির্ভর করে তথ্য সংগ্রহের জন্য কোন কৌশল প্রয়োগ করা হবে। তথ্য সংগ্রহের পর গবেষণার সুবিধার্থে তথ্যের শ্রেণিবিন্যাস একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা সঠিক তথ্যের ওপর নির্ভর করেই সমাজবিজ্ঞানী সিদ্ধান্তে উপনীত হয়। উদ্দীপকটি পর্যালোচনা করলে দেখা যায়, অর্নব গবেষণার প্রথমে উক্ত পদ্ধতিগুলোই ব্যবহার করেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
অর্নব গবেষণায় প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করে সেটি ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর