উদ্দীপকে বর্ণিত সমস্যার কারণ অনুসন্ধানে সামাজিক গবেষণার কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমস্যার কারণ অনুসন্ধানে সামাজিক জরিপ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। সামাজিক গবেষণার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে সামাজিক জরিপ অন্যতম। জরিপ কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু সরেজমিনে পরীক্ষা করা। কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্যাদি সংগ্রহ করা, তথ্যাবলির ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুসিদ্ধান্ত ও সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া হচ্ছে জরিপ পদ্ধতি। বস্তুত জরিপ পদ্ধতির সাহায্যে কোনো একটি বিষয়ের সামগ্রিক ধারণা লাভ করা সম্ভব। উদ্দীপকের 'ক' কোম্পানি ভালো চা উৎপাদন করলেও সম্প্রতি বাজারে তাদের চায়ের চাহিদা কমে গেছে। এজন্য কোম্পানির মালিক তার কিছু কর্মকর্তাকে এর কারণ অনুসন্ধানের জন্য মার্কেটে পাঠান। তারা নির্বাচিত ক্রেতা-বিক্রেতার নিকট থেকে প্রশ্নমালার সাহায্যে সংগৃহীত উপাত্ত মালিককে দেন। 'ক' কোম্পানির তথ্য সংগ্রহের পদ্ধতি পাঠ্যবইয়ের সামাজিক জরিপ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ সামাজিক জরিপ পদ্ধতিতে কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালার সাহায্যে উপাত্ত সংগ্রহ করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সমস্যা সমাধানে সামাজিক জরিপ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমস্যার কারণ অনুসন্ধানে সামাজিক গবেষণার কোন পদ্ধতি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর