সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌছাতে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিযুক্ত”- বিশ্লেষণ কর।
উত্তর: সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌছাতে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিসংগত"- উক্তিটি বৈজ্ঞানিক পদ্ধতিগতভাবে বাস্তবভিত্তিক। এখানে 'যুক্তিসংগত' প্রত্যয়টির স্থলে 'অপরিহার্য' প্রত্যয়টিও ব্যবহার করা সংগত। গবেষণা করা হয় একটি গ্রহণযোগ্য ফলাফল বের করে আনার জন্য। একটিমাত্র পদ্ধতি ব্যবহার করে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব- এ ব্যাপারে গবেষক নিশ্চিত নন। একক পদ্ধতি অনুসরণ করে গবেষণা চূড়ান্ত পর্যায়ে উপনীত করার পর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে গবেষণায় একাধিক পদ্ধতি অনুসরণ করলে গবেষণার বিষয়টি পরিষ্কার হবে এবং গবেষক সহজেই গবেষণার বিষয়টির ধরুন ও বৈশিষ্ট্য চিহ্নিত করতে সক্ষম হবেন। এমতাবস্থায় গবেষক অত্যন্ত দৃঢ়তার সাথে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। গবেষণা পরিচালিত হয় একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। গবেষণার পূর্বে যেমন সিদ্ধান্ত জানা থাকে না- তেমনি একক পদ্ধতিতেই সিদ্ধান্তে পৌছানো সম্ভব এটিও নিশ্চিত করে বলা যায় না। সুতরাং বাস্তবতার তাগিদেই সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিযুক্ত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌছাতে একাধিক পদ্ধতির ব্যবহার য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর