স্বপ্নপুরের সার্বিক উন্নয়ন সম্পর্কে একটি পরীক্ষা করতে চাইলে গৌতম কোন গবেষণা পদ্ধতিটি বেছে নেবেন এবং কেন?
উত্তর: উদ্দীপকের প্রেক্ষাপটে গৌতম স্বপ্নপুরের সার্বিক উন্নয়ন সম্পর্কিত পরীক্ষা পরিচালনা করতে চাইলে সমীক্ষা পদ্ধতি বা ঘটনা অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে। এক্ষেত্রে এ পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকর হবে বলে মনে হয়। একটি ঘটনা হলো সমাজ জীবনের বাস্তব কোনো পরিস্থিতি। এ বাস্তবতাই হলো ঘটনার উৎস। ঘটনা বা কেস হতে পারে কোনো ব্যক্তি, দল, প্রতিষ্ঠান বা একটি নির্দিষ্ট অঞ্চল, যার সাথে কোনো সমস্যা সম্পর্কিত আছে। ঘটনা সমীক্ষা বা অনুসন্ধান ক্ষেত্রে এরূপ বিষয়ের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ' করে সমস্যা চিহ্নিত করা হয়। উদ্দীপকের স্বপ্নপুর গ্রামটি যদি হয় একটি কেস (ঘটনা) এবং এর উন্নয়ন পরীক্ষা যদি হয় সমস্যা, তবে এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তা সাজিয়ে এবং বিশ্লেষণ করে গ্রামটির প্রকৃত চিত্র পাওয়া যেতে পারে। আর এজন্য এটিই উক্ত ক্ষেত্রে প্রয়োগযোগ্য উপযুক্ত পদ্ধতি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
স্বপ্নপুরের সার্বিক উন্নয়ন সম্পর্কে একটি পরীক্ষা করতে চাইলে গৌতম কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর