সামাজিক সমস্যা সমাধান প্রক্রিয়ায় উক্ত পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের ভিত্তি। যে পদ্ধতির ওপর বিজ্ঞানের পরিচয় নির্ভর করে, তা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিই বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা ও রক্ষাকারী উপাদান। বৈজ্ঞানিক পদ্ধতি হলো মূলত সুসংঘবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছু সংখ্যক নীতির সমষ্টি। সামাজিক সমস্যা সমাধান প্রক্রিয়ায় বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কেননা এ পদ্ধতি মানবসমাজের অন্তর্নিহিত সমস্যা অনুসন্ধান করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে সমস্যা সমাধানে ব্রতী হয়। ফলে সমস্যা সমাধান প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এটি নিয়মতান্ত্রিক পদ্ধতি হওয়ায় তা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং কার্যপ্রণালির ভিতর সামঞ্জস্য বিধানে সহায়তা করে। এটি প্রচলিত সত্যকে অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই করে সমস্যা সমাধান প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটি সহজে যাচাইযোগ্য তাই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সহজতর হয়।. পরিশেষে বলা যায় যে উক্ত কারণে বৈজ্ঞানিক পদ্ধতি সামাজিক সমস্যা সমাধান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা সমাধান প্রক্রিয়ায় উক্ত পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর