উদ্দীপকের আসিফ ও আনিসের গবেষণা পদ্ধতির স্বরূপ ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে দুই বন্ধু আসিফ ও আনিস দুটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করে দুটি ভিন্ন বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করতে ব্রতী হয়। আসিফ বিভিন্ন দার্শনিকের মতামতকে সত্য ধরে তার গবেষণা কাজ পরিচালনা করে। আর আনিস অতীত সমাজের প্রকৃতি উদ্ঘাটনের জন্য বিভিন্ন দলিল দস্তাবেজ অধ্যয়ন করে। আসিফের অবলম্বনকৃত পদ্ধতিটি হলো সামাজিক গবেষণার দার্শনিক পদ্ধতি। এ পদ্ধতিতে সাধারণত অনুমিত সিদ্ধান্তের মাধ্যমে কতকগুলো অপ্রত্যক্ষ অপ্রকাশ্য অবস্থাকে সত্য বলে ধরে নেওয়া হয়। এ অনুমিত সিদ্ধান্তের মাধ্যমে সমাজের প্রকৃতি, লক্ষ্য ও অবস্থা দেখে আরোহ পদ্ধতিতে সিদ্ধান্তে উপনীত হয়। অন্যদিকে, আনিসের অধীত পদ্ধতিটি হলো ঐতিহাসিক পদ্ধতি। এ পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বর্তমান সমাজের উৎপত্তি, প্রকৃতি ও ভূমিকা সম্পর্কে জ্ঞান অনুসন্ধান করা। পরিশেষে বলা যায় যে, ইতিহাসের পাতা থেকে লব্ধজ্ঞানের দ্বারাই বর্তমান সমাজের সঠিক চিত্র খুঁজে পাওয়া যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আসিফ ও আনিসের গবেষণা পদ্ধতির স্বরূপ ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর