শেয়ারFacebookWhatsApp

পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগমের কর্মসাফল্য নিঃসন্দেহে সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিয়েছে- বিশ্লেষণ কর।

উত্তর: পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগমের কর্মসাফল্য সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দান করে। পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগম সামাজিক বিভিন্ন সমস্যাবলির সমাধান দিতে প্রাকৃতিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তথা বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতি অনুসরণ করেছেন। সেতারা বেগম সামাজিক বিষয়বস্তু ব্যাখ্যার ক্ষেত্রে একটি যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক পন্থা, কলাকৌশল অর্থাৎ পদ্ধতির সাহায্য নিয়েছেন। তবে এক্ষেত্রে সর্বদাই যে তিনি কাঙ্ক্ষিত মাত্রায় ফললাভ করতেন এমন নয়। তবে যে গবেষণায় তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্য নিয়েছেন তাকে বিজ্ঞান পদবাচ্যে ভূষিত না করার তেমন কোনো কারণ নেই। সামাজিক ঘটনাপ্রবাহ ও বিষয়বস্তুর প্রকৃতি এমন যে সমাজবিজ্ঞানের বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী সবক্ষেত্রে সর্বদা পুরাপুরি সঠিক হবে এমনটি জোর করে বলা যায় না। তবে মিসেস সেতারা বেগম পত্রিকা অফিসে কাজ করার ক্ষেত্রে সামাজিক সমস্যাবলির যে সমাধানসূচক বিশ্লেষণ প্রদান করতেন তা গবেষণা ও সাধনা এবং তথ্যনির্ভর যৌক্তিক বিজ্ঞানধর্মী। বস্তুত সেতারা বেগমের কর্মসাফল্য এটিই ইঙ্গিত দিয়েছে যে, তার পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিচার-বিশ্লেষণ সুসংহত জ্ঞানের অন্বেষণের প্রচেষ্টার সূত্রপাত ঘটিয়েছে যা মূলত বিজ্ঞানভিত্তিক। সুতরাং 'পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগমের কর্মসাফল্য নিঃসন্দেহে সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিয়েছে'- উক্তিটি যথার্থ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগমের কর্মসাফল্য নিঃসন্দেহে সমাজবিজ্ঞান…

উদ্দীপক

মিসেস সেতারা বেগম একজন রসায়নবিদ। একটি কেমিক্যাল কোম্পানির পরীক্ষাগারে বিভিন্ন দ্রব্যের গুণাগুণ নির্ণয় করা 'তার প্রধান কাজ। কাজের অবসরে ইদানীং তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে প্রতিবেদন লেখেন। এসব সামাজিক সমস্যা সমাধানে তিনি দিকনির্দেশনাও প্রদান করেন, যা পরবর্তীতে ফলপ্রসূ বলে বিবেচিত হয়।

উত্তর

কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পন্থার যে সাহায্য নিতে হয় তাই হলো পদ্ধতি।

উত্তর

মিসেস সেতারা বেগমের কেমিক্যাল কোম্পানির কাজ ও পত্রিকা অফিসের কাজের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য লক্ষ করা যায়। কেমিক্যাল কোম্পানির পরীক্ষাগারে যেসব বস্তুর গুণাগুণ নির্ণয় করতে হতো সেগুলো বস্তুজগতের কোনো পদার্থ যা পঞ্চইন্দ্রিয় দ্বারা বোঝা যায়। আর পত্রিকা অফিসে আলোচিত বিষয়গুলো বিমূর্ত বা অবস্তুগত। আর তাই পঞ্চইন্দ্রিয় দ্বারা এসব সবসময় বোঝা যায় না। কেমিক্যাল কোম্পানির গবেষণার উপাদান বা তথ্যাবলি সেতারা বেগমের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু পত্রিকা অফিসের গবেষণাধীন সামাজিক তথ্যাবলি তার পুরাপুরি নিয়ন্ত্রণে নয়। কেমিক্যাল কোম্পানিতে গবেষণা পদ্ধতি পত্রিকা অফিসের গবেষণা পদ্ধতির চেয়ে অধিকতর উন্নত এবং নির্ভরযোগ্য। কেমিক্যাল কোম্পানিতে একই বিষয় বারংবার পরীক্ষা করলে প্রধানত একই ফলাফলই পাওয়া যায়। অপরদিকে, পত্রিকা অফিসে সামাজিক গবেষণায় একই বিষয়ের বারংবার গবেষণায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

উত্তর

পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগমের কর্মসাফল্য সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দান করে। পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগম সামাজিক বিভিন্ন সমস্যাবলির সমাধান দিতে প্রাকৃতিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তথা বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতি অনুসরণ করেছেন। সেতারা বেগম সামাজিক বিষয়বস্তু ব্যাখ্যার ক্ষেত্রে একটি যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক পন্থা, কলাকৌশল অর্থাৎ পদ্ধতির সাহায্য নিয়েছেন। তবে এক্ষেত্রে সর্বদাই যে তিনি কাঙ্ক্ষিত মাত্রায় ফললাভ করতেন এমন নয়। তবে যে গবেষণায় তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্য নিয়েছেন তাকে বিজ্ঞান পদবাচ্যে ভূষিত না করার তেমন কোনো কারণ নেই। সামাজিক ঘটনাপ্রবাহ ও বিষয়বস্তুর প্রকৃতি এমন যে সমাজবিজ্ঞানের বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী সবক্ষেত্রে সর্বদা পুরাপুরি সঠিক হবে এমনটি জোর করে বলা যায় না। তবে মিসেস সেতারা বেগম পত্রিকা অফিসে কাজ করার ক্ষেত্রে সামাজিক সমস্যাবলির যে সমাধানসূচক বিশ্লেষণ প্রদান করতেন তা গবেষণা ও সাধনা এবং তথ্যনির্ভর যৌক্তিক বিজ্ঞানধর্মী। বস্তুত সেতারা বেগমের কর্মসাফল্য এটিই ইঙ্গিত দিয়েছে যে, তার পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিচার-বিশ্লেষণ সুসংহত জ্ঞানের অন্বেষণের প্রচেষ্টার সূত্রপাত ঘটিয়েছে যা মূলত বিজ্ঞানভিত্তিক। সুতরাং 'পত্রিকা অফিসে মিসেস সেতারা বেগমের কর্মসাফল্য নিঃসন্দেহে সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিয়েছে'- উক্তিটি যথার্থ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।