উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যের আলোকে উক্ত পদ্ধতির স্বরূপ উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে যে পদ্ধতির উপাদানগুলো বর্ণনা করা হয়েছে তা পর্যালোচনা। করলে দেখা যায় যে, উক্ত পদ্ধতিটি হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি যুক্তিভিত্তিক ও অনুসন্ধানমূলক প্রক্রিয়া, যা সমস্যা চিহ্নিত করে, সমাধানের পদ্ধতি নির্দেশ করে একই অবস্থায় বিজ্ঞানীদের দ্বারা সম্পাদিত হলে একই ফলাফল প্রদানের ক্ষমতা রাখে। এ পদ্ধতির নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোই উদ্দীপকে বর্ণনা করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো বস্তুনিষ্ঠতা। এটি সত্য অনুসন্ধান করে এবং বাস্তবতার নিরিখে বিভিন্ন প্রপঞ্চকে মূল্যায়ন করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নিয়মতান্ত্রিক যা একটি সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে পরিচালিত হয়। এর অনুসন্ধানকৃত তথ্যগুলো যাচাইকৃত এবং তা মূল্যবোধ নিরপেক্ষ। আর এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তা তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত। এসব কারণে সামাজিক গবেষণায় বলা যায়, বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যের আলোকে উক্ত পদ্ধতির স্বরূপ উপস্থাপন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর