উদ্দীপকের আসিফ ও আনিসের পদ্ধতির মধ্যে তুমি কোনটিকে গ্রহণ করবে? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের আসিফ ও আনিসের পদ্ধতির মধ্যে আমি আনিসের ঐতিহাসিক পদ্ধতিকে গ্রহণ করব। উদ্দীপকের আসিফের অধ্যয়ন পদ্ধতি হলো দার্শনিক পদ্ধতি। যা সাধারণত অনুমিত সিদ্ধান্তের মাধ্যমে কতকগুলো অপ্রত্যক্ষ বা প্রকাশ্য অবস্থাকে সত্য বলে ধরে নিয়ে গবেষণাকর্ম পরিচালিত করে। যা অনেক সময় যুক্তিযুক্ত বা যথার্থ ফলাফল নাও দিতে পারে। অপরদিকে, আনিসের অধ্যয়ন পদ্ধতিটি হলো ঐতিহাসিক পদ্ধতি। যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে ঐতিহাসিক পদ্ধতি বলা হয়ে থাকে। এ পদ্ধতির মূল উদ্দেশ্য থাকে বর্তমান সমাজের উৎপত্তি, প্রকৃতি ও ভূমিকা সম্পর্কে জ্ঞান অনুসন্ধান করা। ঐতিহাসিক পদ্ধতিতে বিভিন্ন সামাজিক রীতিনীতি ও বর্তমানে কী অবস্থায়, অতীতে কী অবস্থায় ছিল, কীভাবে তা রূপান্তরিত হচ্ছে তা বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এ পদ্ধতির মূল বক্তব্য হলো অতীত জীবনেই বর্তমান জীবনের মূলসূত্র নিহিত রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আসিফ ও আনিসের পদ্ধতির মধ্যে তুমি কোনটিকে গ্রহণ করবে? যুক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর