উদ্দীপকে তাহসিন ও সামির পরিবারের ধরন দুটি হলো যথাক্রমে অণু বা একক পরিবার এবং যৌথ পরিবার।
আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম ধরন হলো অণু বা একক 'পরিবার। যে পরিবারে কেবল স্বামী-স্ত্রী অথবা স্বামী-স্ত্রী এবং তাদের। অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অণু বা একক পরিবার বলা হয়। এ ধরনের পরিবারে সর্বোচ্চ দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। যেমনটি উদ্দীপকের তাহসিনের ক্ষেত্রে দেখা যায়। অন্যদিকে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। এ ধরনের পরিবারে সাধারণত মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি, ও তাদের সন্তান-সন্তাতি, ফুফুসহ ঘনিষ্ঠ নিকট আত্মীয়রা বাস করে। সাধারণত গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়। উদ্দীপকের সামির পরিবারটিও যৌথ পরিবারকে নির্দেশ করে। কারণ তার পরিবার গ্রামে বাস করে এবং তার পরিবারে দাদা-দাদি, মা-বাবা, চাচা, ফুফু সবাই একত্রে বাস করে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, তাহসিন ও সামির পরিবার দুটি যথাক্রমে একক পরিবার ও যৌথ পরিবারকে নির্দেশ করে।