উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলী সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলি অর্থাৎ সংস্কৃতির অবস্তুগত উপাদান সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সাধারণত সংস্কৃতির অবস্তুগত দিকগুলো, যেমন- সমাজের আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, বিশ্বাস, সংস্কার, প্রথা, গল্প, রূপকথা, বিভিন্ন প্রকার গান ইত্যাদি গ্রন্থ, জার্নাল, ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় ছাপার অক্ষরে প্রতিবিম্বিত হয়। এগুলো পড়ার মাধ্যমে সহজেই সমাজে প্রচলিত ধ্যান-ধারণার সাথে পরিচিত হওয়া সম্ভব, যা ব্যক্তিকে সমাজের সাথে খাপখাওয়াতে সাহায্য করে। ব্যক্তি যখন সমাজের সাথে খাপ খাইয়ে নেয় তখন স্বাভাবিকভাবেই বিচ্যুতমূলক আচরণ থেকে বিরত থাকে। এমনিভাবে বিভিন্ন পৌরাণিক কাহিনি অলীক এবং বাস্তবতা থেকে অনেকখানি দূরে হলেও এতে ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয়, পাপীদের দুর্গতি ইত্যাদি ধারণা বিদ্যমান। এসব কাহিনি মানুষকে ন্যায়ের প্রতি আগ্রহী এবং অন্যায়ের প্রতি ঘৃণাপ্রবণ করে তোলে, যা সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপরের আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যে, সংস্কৃতির অবস্তুগত দিক, যেমন- গল্প, রূপকথা, বিভিন্ন গান, উপদেশমূলক বাণী ইত্যাদি সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলী সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর