উদ্দীপকে মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সমাজবিজ্ঞানের কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে চাষাবাদ এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সমাজবিজ্ঞানের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের (Theory of Cultural Lag) সাথে সামঞ্জস্যপূর্ণ। সমাজবিজ্ঞানী ডব্লিউ. এফ, অগবার্ন (W.F. Ogburn) প্রদত্ত সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটির মূলকথা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে যার সঙ্গে অবস্তুগত সংস্কৃতি খাপ খাইয়ে বা তাল মিলিয়ে ঐ একই গতিতে চলতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা পিছিয়ে পড়া। সংস্কৃতির সহযোগী দুটি অংশের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তিত হয়ে পড়ার ফলে অসামঞ্জস্যতা দেখা দেয়। এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির সাথে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। সংস্কৃতির এক অংশের এই পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। উদ্দীপকে দেখা যায়, রসুলপুর গ্রামের গ্রামবাসীরা অনেকেই লাঙলের পরিবর্তে চাষাবাদে ট্রাক্টর ব্যবহার করেন। কিন্তু সেই গ্রামেরই মোহন মিয়া এখনও লাঙল দিয়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করেন। এমনকি তার ছেলে তাকে আধুনিক যন্ত্রপাতি কিনে দিলেও তিনি তা ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এখানে বস্তুগত সংস্কৃতির পরিবর্তন হলেও অবস্তুগত সংস্কৃতি অর্থাৎ মোহন মিয়ার মানসিকতার ক্ষেত্রে তেমন উৎকর্ষতা সাধিত হয়নি। ফলে প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন হলেও তা ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত উন্নয়ন হয়নি। সুতরাং এ বিষয়টি সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি সমাজবিজ্ঞানের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর