উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'খ' এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'ক' ও 'খ'-তে যথাক্রমে সমাজ ও সম্প্রদায়ের কথা বলা হয়েছে। আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ সম্প্রদায়ের মূলভিত্তি হিসেবে দুইটি বিষয়ের উল্লেখ করেছেন। যথা- অভিন্ন বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত চেতনা বা অভিন্ন স্বার্থ ও অনুভূতি। উদ্দীপকের চিত্র- খ-এ সম্প্রদায়ের এ দুটি বৈশিষ্ট্যকে উল্লেখ করা হয়েছে। সমাজ ও সম্প্রদায় সমাজবিজ্ঞানের দু'টি গুরুত্বপূর্ণ প্রত্যয়। উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিছু পার্থক্যও রয়েছে। যেমন- সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। পক্ষান্তরে, সম্প্রদায় নির্দিষ্ট এলাকায় বসবাসকারী সাধারণ জীবনযাত্রার অংশীদারী জনগোষ্ঠী। সমাজের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকা থাকা অপরিহার্য নয়। সম্প্রদায়ের ক্ষেত্রে বসবাসের নির্দিষ্ট অঞ্চল থাকা জরুরি। সমাজ হলো বিমূর্ত। সম্প্রদায় অনেকখানি মূর্ত। সমাজের ক্ষেত্রে 'সম্প্রদায়গত চেতনা' অথবা 'আমরা বোধ' বিদ্যমান থাকতেও পারে, আবার নাও পারে। কিন্তু এমন চেতনা ছাড়া সম্প্রদায় গঠন সম্ভব নয়। সমাজ অপেক্ষাকৃত বৃহৎ। সম্প্রদায় সমাজের চেয়ে আকারে ছোট। সমাজে অভিন্নতা ও বিভিন্নতা দুটিই বিদ্যমান। সম্প্রদায়ে বিভিন্নতার চেয়ে অভিন্নতা গুরুত্বপূর্ণ। সমাজ হলো সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ। সম্প্রদায় হলো সমাজের পরবর্তী ধাপ। সর্বোপরি সমাজ হলো একটি সামগ্রিক বিষয়। সম্প্রদায় হলো তার অংশ বিশেষ। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে বেশকিছু মৌলিক পার্থক্য রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'খ' এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর