শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির কোন উপাদানের প্রতি ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির ওপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতির যে অংশ দেখা যায় না কিন্তু অনুভবযোগ্য তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। মানুষের চিন্তাভাবনা, শিল্প-সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতি, আদর্শ, জ্ঞান, মূল্যবোধ, নীতিবোধ প্রভৃতি অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, এক সময় গ্রামের বয়োবৃদ্ধরা তাদের ছেলেমেয়ে, নাতি-নাতিনিদের গল্প, রূপকথা, উপদেশমূলক বাণী শোনাতেন। এছাড়া গ্রামে পালাগান, জারি গান, সারি গান, পুঁথি পাঠ, গাজীর গান ইত্যাদিরব্যাপক প্রচলন ছিল। এগুলো সংস্কৃতির অবস্তুগত উপাদান। কারণ এ উপাদানগুলো দেখা যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির কোন উপাদানের প্রতি ইংগিত করা হয়েছে? ব্য…

উদ্দীপক

গ্রামের বয়োবৃদ্ধরা এক সময় তাদের ছেলেমেয়ে, নাতি-নাতনীদের গল্প, রূপকথা, উপদেশমূলক বাণী শোনাত। এক সময় পালাগান, জারি, সারি ইত্যাদি ব্যাপকভাবে গ্রামেগঞ্জে হতো। বিশেষ করে পুঁথিপাঠ, গাজীর গান ইত্যাদি গ্রামে ব্যাপক প্রচলন ছিল। এসবের মধ্য দিয়ে শিশু কিশোররা পারস্পরিক শ্রদ্ধাবোধ, নীতি-নৈতিকতা শিক্ষা পেত। এখনও এসবের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। মানুষ মনে করে এগুলোই আমাদের মূল শিকড়।

Rajshahi · 2018

উত্তর

সমাজ স্বীকৃত আচরণবিধি বা কার্যপ্রণালিকে প্রথা বলে।

উত্তর

সমাজকাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে সমাজে মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যমকে বোঝায়। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোর সমাজকাঠামোর কয়েকটি ন্যূনতম প্রয়োজনমূলক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে ভাব-বিনিময় ব্যবস্থা প্রধানতম। আবার ভাব-বিনিময়ের যতো মাধ্যম আছে ভাষা তার অন্যতম। লিখিত হোক, আর অলিখিত হোক ভাষার ওপর সমাজের সব সদস্যের সমান অধিকার স্বীকৃত। এ জন্যই দেখা যায়, যেকোনো সমাজের অভিন্ন ভাষার ওপর ঔপনিবেশিক শক্তি আঘাত হানলে শ্রেণি-নির্বিশেষে সবাই প্রত্যাঘাত করতে উদ্যত হয়। বাংলাদেশের ভাষা আন্দোলন এর প্রমাণ। এদিক থেকে মার্কসবাদীরা ভাষাকে মানব সমাজের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করেন।

উত্তর

উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির ওপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতির যে অংশ দেখা যায় না কিন্তু অনুভবযোগ্য তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। মানুষের চিন্তাভাবনা, শিল্প-সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতি, আদর্শ, জ্ঞান, মূল্যবোধ, নীতিবোধ প্রভৃতি অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, এক সময় গ্রামের বয়োবৃদ্ধরা তাদের ছেলেমেয়ে, নাতি-নাতিনিদের গল্প, রূপকথা, উপদেশমূলক বাণী শোনাতেন। এছাড়া গ্রামে পালাগান, জারি গান, সারি গান, পুঁথি পাঠ, গাজীর গান ইত্যাদিরব্যাপক প্রচলন ছিল। এগুলো সংস্কৃতির অবস্তুগত উপাদান। কারণ এ উপাদানগুলো দেখা যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলি অর্থাৎ সংস্কৃতির অবস্তুগত উপাদান সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সাধারণত সংস্কৃতির অবস্তুগত দিকগুলো, যেমন- সমাজের আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, বিশ্বাস, সংস্কার, প্রথা, গল্প, রূপকথা, বিভিন্ন প্রকার গান ইত্যাদি গ্রন্থ, জার্নাল, ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় ছাপার অক্ষরে প্রতিবিম্বিত হয়। এগুলো পড়ার মাধ্যমে সহজেই সমাজে প্রচলিত ধ্যান-ধারণার সাথে পরিচিত হওয়া সম্ভব, যা ব্যক্তিকে সমাজের সাথে খাপখাওয়াতে সাহায্য করে। ব্যক্তি যখন সমাজের সাথে খাপ খাইয়ে নেয় তখন স্বাভাবিকভাবেই বিচ্যুতমূলক আচরণ থেকে বিরত থাকে। এমনিভাবে বিভিন্ন পৌরাণিক কাহিনি অলীক এবং বাস্তবতা থেকে অনেকখানি দূরে হলেও এতে ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয়, পাপীদের দুর্গতি ইত্যাদি ধারণা বিদ্যমান। এসব কাহিনি মানুষকে ন্যায়ের প্রতি আগ্রহী এবং অন্যায়ের প্রতি ঘৃণাপ্রবণ করে তোলে, যা সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপরের আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যে, সংস্কৃতির অবস্তুগত দিক, যেমন- গল্প, রূপকথা, বিভিন্ন গান, উপদেশমূলক বাণী ইত্যাদি সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।