শেয়ারFacebookWhatsApp

'আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে'- বিশ্লেষণ কর।

উত্তর: আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে- বক্তব্যটি যুক্তিযুক্ত। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। এদেশের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। ইতোমধ্যে বাংলাদেশের কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব সাধিত হয়েছে কৃষিতে অনেক উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটেছে যেমন- পাওয়ার টিলার, সেচযন্ত্র, নিড়ানি যন্ত্র, মাড়াই মেশিন ইত্যাদি। ফলে কৃষির উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। এক সময় গ্রামীণ অর্থনীতি বলতে আমরা প্রধানত কৃষিকাজ, বিশেষ করে ফসল উৎপাদনকেই বুঝতাম। কিন্তু, এখন গ্রামীণ অর্থনীতি অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। কৃষি বহির্ভূত ছোট ছোট নানা ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে স্থান করে নিয়েছে। আর এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তিগত যন্ত্রপাতির উদ্ভাবন ও ব্যবহার। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষ এখন অল্প সময়ের মধ্যে প্রচুর ফসল ফলাতে সক্ষম হয়েছে। মানুষ এক ফসলি ভূমিকে দ্বি-ফসলি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন উন্নতমানের কীটনাশক ব্যবহারের ফলে ফসল বিনষ্ট থেকে রক্ষা পাচ্ছে। লাঙলের পরিবর্তে মানুষ ট্রাক্টর ব্যবহার করছে। মানুষ এখন আর প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তারা জমিতে সেচযন্ত্র ব্যবহার করছে। আর এ সবই সম্ভব হয়েছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে- একথা অনস্বীকার্য।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব …

উদ্দীপক

মোহন মিয়া রসুলপুর গ্রামের একজন কৃষক। তিনি সনাতন পদ্ধতি তথা গরুর লাঙল দ্বারা চাষাবাদ করেন। গ্রামের অনেকেই লাঙলের পরিবর্তে ট্রাক্টর এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। এতে উৎপাদন বৃদ্ধি পায়। তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়। মোহন মিয়ার বড় ছেলে দুলাল পিতাকে ট্রাক্টরসহ অনেক কৃষি যন্ত্রপাতি কিনে দিলেও তিনি লাঙল দ্বারাই চাষাবাদ করতে স্বাচ্ছন্দবোধ করেন। এমনকি অন্যান্য যন্ত্রপাতিও ব্যবহার করতে চান না।

Dhaka · 2017

উত্তর

সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলেছেন সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ (Auguste Comte) |

উত্তর

সংস্কৃতির যে উপাদান ধরাছোঁয়ার বাইরে, বাহ্যিক অস্তিত্বহীন এবং পরিমাপযোগ্য নয় তাকে অবস্তুগত সংস্কৃতি (Non-Material Culture) বলে। অবস্তুগত সংস্কৃতির উপস্থিতি ও এর প্রভাব ব্যক্তিজীবনে ব্যাপক। মানুষের ধ্যানধারণা, চিন্তাভাবনা, চলন-বলন, কথন, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ উচ্ছ্বাস ইত্যাদি অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করে। অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হলো- ভাষা, সাহিত্য, বিজ্ঞান, আইন, ধর্ম ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে চাষাবাদ এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সমাজবিজ্ঞানের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের (Theory of Cultural Lag) সাথে সামঞ্জস্যপূর্ণ। সমাজবিজ্ঞানী ডব্লিউ. এফ, অগবার্ন (W.F. Ogburn) প্রদত্ত সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটির মূলকথা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে যার সঙ্গে অবস্তুগত সংস্কৃতি খাপ খাইয়ে বা তাল মিলিয়ে ঐ একই গতিতে চলতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা পিছিয়ে পড়া। সংস্কৃতির সহযোগী দুটি অংশের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তিত হয়ে পড়ার ফলে অসামঞ্জস্যতা দেখা দেয়। এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির সাথে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। সংস্কৃতির এক অংশের এই পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। উদ্দীপকে দেখা যায়, রসুলপুর গ্রামের গ্রামবাসীরা অনেকেই লাঙলের পরিবর্তে চাষাবাদে ট্রাক্টর ব্যবহার করেন। কিন্তু সেই গ্রামেরই মোহন মিয়া এখনও লাঙল দিয়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করেন। এমনকি তার ছেলে তাকে আধুনিক যন্ত্রপাতি কিনে দিলেও তিনি তা ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এখানে বস্তুগত সংস্কৃতির পরিবর্তন হলেও অবস্তুগত সংস্কৃতি অর্থাৎ মোহন মিয়ার মানসিকতার ক্ষেত্রে তেমন উৎকর্ষতা সাধিত হয়নি। ফলে প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন হলেও তা ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত উন্নয়ন হয়নি। সুতরাং এ বিষয়টি সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি সমাজবিজ্ঞানের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে- বক্তব্যটি যুক্তিযুক্ত। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। এদেশের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। ইতোমধ্যে বাংলাদেশের কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব সাধিত হয়েছে কৃষিতে অনেক উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটেছে যেমন- পাওয়ার টিলার, সেচযন্ত্র, নিড়ানি যন্ত্র, মাড়াই মেশিন ইত্যাদি। ফলে কৃষির উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। এক সময় গ্রামীণ অর্থনীতি বলতে আমরা প্রধানত কৃষিকাজ, বিশেষ করে ফসল উৎপাদনকেই বুঝতাম। কিন্তু, এখন গ্রামীণ অর্থনীতি অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। কৃষি বহির্ভূত ছোট ছোট নানা ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে স্থান করে নিয়েছে। আর এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তিগত যন্ত্রপাতির উদ্ভাবন ও ব্যবহার। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষ এখন অল্প সময়ের মধ্যে প্রচুর ফসল ফলাতে সক্ষম হয়েছে। মানুষ এক ফসলি ভূমিকে দ্বি-ফসলি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন উন্নতমানের কীটনাশক ব্যবহারের ফলে ফসল বিনষ্ট থেকে রক্ষা পাচ্ছে। লাঙলের পরিবর্তে মানুষ ট্রাক্টর ব্যবহার করছে। মানুষ এখন আর প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তারা জমিতে সেচযন্ত্র ব্যবহার করছে। আর এ সবই সম্ভব হয়েছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে- একথা অনস্বীকার্য।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।