উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টির বৈশিষ্ট্য ও কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রত্যয় তথা সমাজের মধ্যে কতিপয় বৈশিষ্ট্য ও কার্যাবলি পরিলক্ষিত হয়। সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার ভিত্তিতে এটি গঠিত হয়। প্রত্যেক সমাজের একটি নিজস্ব সংগঠন ও সংহতি আছে। সমাজের মধ্যে সাম্য ও সংহতি বিরাজ করে। মানুষের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে সামাজিক সংগঠন ও সংহতি ধীরে ধীরে গড়ে ওঠে। সমাজ স্থিতিশীল নয় বরং সর্বদা পরিবর্তনশীল। সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয়, তা অনেকাংশে নির্ভর করে তাদের সমভাবাপন্ন মনের ওপর। সমাজের মধ্যে বিভিন্ন স্তরভেদ ও গোষ্ঠীভেদ থাকে। সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমাজ ও ব্যক্তিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না। ব্যক্তিকে বাদ দিয়ে সমাজ বা সমাজকে বাদ দিয়ে ব্যক্তিকে কল্পনাই করা যায় না। আবার সমাজ একটি বৃহৎ মানবীয় সংগঠন এবং এটি একটি বিমূর্ত ধারণা প্রকাশ করে, যাকে অনুভব করা যায়। সহযোগিতা ও প্রতিযোগিতা সব সমাজেই বিদ্যমান তবে দ্বন্দ্ব ক্ষণস্থায়ী। কেননা প্রতিটি সমাজে সহযোগিতার প্রাধান্য বেশি। যার ফলে বিরোধ কখনই দীর্ঘস্থায়ী হতে পারে না। এছাড়া সমাজ সামাজিক সম্পর্কের জালস্বরূপ এবং এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সবরকম সামাজিক বিশৃঙ্খলা রোধ করে একটি সুন্দর সমাজ গঠন করা। সুতরাং বলা যায়, সমাজের উপর্যুক্ত বৈশিষ্ট্য ও কার্যাবলি একটি সভ্য, সুন্দর ও বসবাস উপযোগী সামাজিক পরিবেশ সৃষ্টি করতে বিশেষ ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টির বৈশিষ্ট্য ও কার্যাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর