ঘটনা-১ এ বাশার মিয়ার ক্ষেত্রে বর্ণিত উপাদানটিই সামাজিক গতিশীলতার একমাত্র উপাদান নয়- যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ বর্ণিত বাশার মিয়ার ক্ষেত্রে বর্ণিত উপাদান তথা উলম্বি গতিশীলতার ধরনটি একমাত্র উপাদান নয়, বরং সামাজিক গতিশীলতার আয়ও ধরন রয়েছে। সামাজিক গতিশীলতা হলো সামাজিক মর্যাদার পরিবর্তন। সামাজিক গতিশীলতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা- উলম্বি গতিশীলতা এবং আনুভূমিক গতিশীলতা। উলম্বি গতিশীলতা হলো এমন ধরনের গতিশীলতা যেখানে ব্যক্তির মর্যাদা বা অবস্থানের পরিবর্তন ঊর্ধ্ব বা নিম্নমুখী হয়ে থাকে। যেমন- কেরানির চাকরি থেকে কারও সিনিয়র অফিসার পদে পদোন্নাতি কিংবা স্কুলের কেরানির চাকরি হতে কলেজের শিক্ষক হিসেবে অভিগমন। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, বাশার মিয়া একটি বিদ্যালয়ে পিয়ন পদে যোগদান করার পনেরো বছর পর তিনি প্রধান সহকারী পদে পদোন্নতি পান, যা স্পষ্টত উপরে আলোচিত উলম্ব গতিশীলতাকে নির্দেশ করে। সামাজিক গতিশীলতার অন্যতম আরেকটি ধরন হলো আনুভূমিক গতিশীলতা। এটি এমন এক অবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু সামাজিক অবস্থান বা. মর্যাদার কোনো পরিবর্তন হয় না। যেমন- ডাক্তারের ছেলে ডাক্তার, শিক্ষকের ছেলে শিক্ষাক ইত্যাদি। এছাড়া সামাজিক গতিশীলতার আরও দুটি প্রকার বিদ্যমান। যথা- কোনো ব্যক্তির জীবদ্দশায় সামাজিক মর্যাদা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হতে পারে। যা অন্তঃপ্রজন্ম গতিশীলতা হিসেবে পরিচিত। আবার পিতা-বা পিতামহের তুলনায় কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা যদি ঊর্ধ্ব বা নিম্নমুখী অবস্থানে পরিবর্তিত হয় তখন তাকে আন্তঃপ্রজন্ম গতিশীলতা বলে। যেমন-বাস চালকের ছেলে মন্ত্রী হওয়া। অর্থাৎ সামাজিক গতিশীলতার বেশ কিছু ধরন সমাজে লক্ষ করা যায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, উলম্বি গতিশীলতা ছাড়াও সামাজিক গতিশীলতার আরও অনেক ধরন বিদ্যমান রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ এ বাশার মিয়ার ক্ষেত্রে বর্ণিত উপাদানটিই সামাজিক গতিশীলতার এক…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর