উদ্দীপকে সুজনের এলাকা সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুজনের এলাকা সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। সম্প্রদায় হলো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী, যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে, তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়। উদাহরণস্বরূপ বলা যায়, জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোনো নদীসংলগ্ন এলাকায় বসাবাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে। উদ্দীপকে লক্ষণীয়, সুজন কর্ণফুলী নদীর তীরে জেলেপাড়ায় বাস করে। বংশপরস্পরায় তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়া পাড়ার সকলের মধ্যে গভীর সহানুভূতির সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ সুজনের এলাকায় বসবাসের নির্দিষ্ট অঞ্চল এবং অভিন্ন সম্প্রদায়গত চেতনা রয়েছে, যা সম্প্রদায়ের মূলভিত্তি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সুজনের এলাকার গঠন ও কর্মকান্ড সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুজনের এলাকা সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর