শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সমাজবিজ্ঞানের যে দুটি মৌল প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে তাদের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-১ দ্বারা সম্প্রদায় এবং দৃশ্যপট-২ দ্বারা সংঘকে নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে দৃশ্যপট-২ এ লক্ষণীয়, 'ক' গ্রামের কতিপয় যুবক 'সবুজের পাঠশালা' নামে একটি সংগঠন তৈরি করে। যার মূল উদ্দেশ্য হলো গ্রামের দরিদ্র ছেলেমেয়েদের বর্ণমালা শিক্ষা দেওয়া। 'সবুজের পাঠশালা' সংগঠনটির এসব বৈশিষ্ট্য সংঘকে নির্দেশ করে। সম্প্রদায় ও সংঘের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন- সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক মনোভাব প্রয়োজন। কিন্তু সংঘের জন্য সাম্প্রদায়িক মনোভাবের প্রয়োজন নেই। সম্প্রদায় একটি স্থায়ী সংগঠন। কিন্তু সংঘের নির্দিষ্ট স্থায়িত্ব নেই। সম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয়। কিন্তু সংঘের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয় না। সম্প্রদায়ের উদ্দেশ্য সহজেই অনুমেয়। কিন্তু সংঘের উদ্দেশ্য সহজে অনুমান করা যায় না। সম্প্রদায় কোনো সংগঠনের অধীন নয়। পক্ষান্তরে, সম্প্রদায়ের অধীনস্থ একটি সংগঠন হলো সংঘ। একজন ব্যক্তি একাধিক সম্প্রদায়ের সদস্য হতে পারে না। কিন্তু একজন ব্যক্তি একাধিক সংঘের সদস্য হতে পারে। সম্প্রদায়ের মধ্যে সদস্যরা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে। কিন্তু সংঘের মধ্যে সমস্ত উদ্দেশ্য পূরণ হয় না। সম্প্রদায়ের মৌলিক ভিত্তি হলো- এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা। পক্ষান্তরে, সংঘের নির্দিষ্ট কোনো ভিত্তি নেই। একটি সম্প্রদায় সংগঠিত হওয়া দীর্ঘ সময়সাপেক্ষ। কিন্তু সংঘ যেকোনো সময় সংগঠিত হতে পারে। এভাবে সম্প্রদায় ও সংঘের মধ্যে বৈসাদৃশ্যমূলক সম্পর্ক নির্ণীত হয়। সুতরাং উপরের আলোচনা প্রেক্ষিতে বলা যায়, সম্প্রদায় ও সংঘের মধ্যে লক্ষ্য, উদ্দেশ্য, গঠন ও কার্যকারিতাগত নানাবিধ পার্থক্য রয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সমাজবিজ্ঞানের যে দুটি মৌল প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে তাদে…

উদ্দীপক

দৃশ্যপট-১ : ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে নোয়াপাড়া জামদানি পল্লি অবস্থিত। এখানে প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে জামদানি শিল্পের সাথে জড়িত। তাঁতি পরিবারগুলো এই এলাকায় মিলেমিশে বাস করে এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে একসাথে লড়াই করে। দৃশ্যপট-২: 'ক' গ্রামে কিছু যুবক 'সবুজের পাঠশালা' নামে একটি সংগঠন তৈরি করল। যেখানে দরিদ্র ছেলেমেয়েদের বর্ণমালা শিক্ষা দেওয়া হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

এস্টেট হচ্ছে মধ্যযুগে ইউরোপীয় সামজে প্রচলিত ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাস।

উত্তর

অপরাধ প্রতিরোধে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা সামাজিক নিরাপত্তা বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে ব্যক্তির মনস্তাত্ত্বিক ও নৈতিক বিকাশ জাগ্রত হয়। সরকারি-বেসরকারি ও বাজি উদ্যাগে নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করলে বারি মনের অস্থিরতা, অভাব ও একাকিত্ব কেটে যায়। ফলে ব্যক্তি অপরাধের কুফল সম্পর্কে জানতে পারে এবং ব্যক্তি সমাজ সচেতন হয়ে উঠে, যা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

দৃশ্যপট-১ সমাজজীবনের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়কে নির্দেশ করছে। সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায়ের মূলভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যারা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে যে, তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়। উদ্দীপকে দেখা যায়, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে নোয়াপাড়া জামদানি পল্লি অবস্থিত। এখানকার প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে জামদানি শিল্পের সাথে জড়িত। তাঁতি পরিবারগুলো এই এলাকায় সবাই মিলেমিশে বাস করে এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে একসাথে লড়াই করে। গ্রামটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সম্প্রদায়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ দ্বারা সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশন করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যপট-১ দ্বারা সম্প্রদায় এবং দৃশ্যপট-২ দ্বারা সংঘকে নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে দৃশ্যপট-২ এ লক্ষণীয়, 'ক' গ্রামের কতিপয় যুবক 'সবুজের পাঠশালা' নামে একটি সংগঠন তৈরি করে। যার মূল উদ্দেশ্য হলো গ্রামের দরিদ্র ছেলেমেয়েদের বর্ণমালা শিক্ষা দেওয়া। 'সবুজের পাঠশালা' সংগঠনটির এসব বৈশিষ্ট্য সংঘকে নির্দেশ করে। সম্প্রদায় ও সংঘের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন- সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক মনোভাব প্রয়োজন। কিন্তু সংঘের জন্য সাম্প্রদায়িক মনোভাবের প্রয়োজন নেই। সম্প্রদায় একটি স্থায়ী সংগঠন। কিন্তু সংঘের নির্দিষ্ট স্থায়িত্ব নেই। সম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয়। কিন্তু সংঘের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয় না। সম্প্রদায়ের উদ্দেশ্য সহজেই অনুমেয়। কিন্তু সংঘের উদ্দেশ্য সহজে অনুমান করা যায় না। সম্প্রদায় কোনো সংগঠনের অধীন নয়। পক্ষান্তরে, সম্প্রদায়ের অধীনস্থ একটি সংগঠন হলো সংঘ। একজন ব্যক্তি একাধিক সম্প্রদায়ের সদস্য হতে পারে না। কিন্তু একজন ব্যক্তি একাধিক সংঘের সদস্য হতে পারে। সম্প্রদায়ের মধ্যে সদস্যরা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে। কিন্তু সংঘের মধ্যে সমস্ত উদ্দেশ্য পূরণ হয় না। সম্প্রদায়ের মৌলিক ভিত্তি হলো- এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা। পক্ষান্তরে, সংঘের নির্দিষ্ট কোনো ভিত্তি নেই। একটি সম্প্রদায় সংগঠিত হওয়া দীর্ঘ সময়সাপেক্ষ। কিন্তু সংঘ যেকোনো সময় সংগঠিত হতে পারে। এভাবে সম্প্রদায় ও সংঘের মধ্যে বৈসাদৃশ্যমূলক সম্পর্ক নির্ণীত হয়। সুতরাং উপরের আলোচনা প্রেক্ষিতে বলা যায়, সম্প্রদায় ও সংঘের মধ্যে লক্ষ্য, উদ্দেশ্য, গঠন ও কার্যকারিতাগত নানাবিধ পার্থক্য রয়েছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।