ঘটনা-২ এ সামাজিক গতিশীলতার কোন ধরনটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-২ এ সামাজিক গতিশীলতার আন্তঃপ্রজন্ম গতিশীলতার ধরনটি প্রকাশিত হয়েছে। এক স্তর থেকে অন্য স্তরে ব্যক্তির সামাজিক মর্যাদা বা অবস্থানের পরিবর্তনই হলো সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতার একটি ধরন হলো আন্তঃপ্রজন্ম গতিশীলতা। পিতা বা পিতামহের হলনায় কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা বা অবস্থান যখন ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হয়, তখন তাকে আন্তঃপ্রজন্ম গতিশীলতা বলে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায়, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির ছেলেমেয়েরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে নিম্নস্থানে পতিত হয় বা বাব-মায়ের সুনাম বিনষ্ট করে। যেমনটি উদ্দীপকেও লক্ষণীয়। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, গ্রামের স্কুলের প্রধান শিক্ষক সালাম সাহেবের ছেলে বখে গিয়ে পিতার মান-সম্মান ধূলিসাৎ করেছে। অর্থাৎ এখানে পিতার সামাজিক অবস্থানের চেয়ে ছেলে নিম্নমুখী অবস্থানে পরিবর্তিত হয়েছে। এসব বৈশিষ্ট্য পূর্বোক্ত আলোচনায় আলোচিত আন্তঃপ্রজন্ম গতিশীলতা বৈশিষ্ট্যের অনুরূপ। তাই বলা যায়, ঘটনা-২ এ সামাজিক গতিশীলতার আন্তঃপ্রজন্ম গতিশীলতার ধরনটি প্রকাশিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ এ সামাজিক গতিশীলতার কোন ধরনটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর