উক্ত মৌল প্রত্যয়ের ধরন সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উক্ত মৌল প্রত্যয় তথা সামাজিক গতিশীলতা প্রধানত দুই ধরনের হয়ে থাকে। যেমন- উল্লম্বি গতিশীলতা এবং আনুভূমিক গতিশীলতা। উল্লম্বি গতিশীলতা হলো এমন ধরনের গতিশীলতা যেখানে ব্যক্তির মর্যাদার পরিবর্তন ঊর্ধ্ব বা নিম্নমুখী হয়ে থাকে। ড্রেসলারের মতে, সামাজিক গতিশীলতা বলতে মূলত উল্লম্বি গতিশীলতাকেই বোঝায়। এটি মূলত সামাজিক স্তরবিন্যাসের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী চলনশীলতা।যেমন- স্কুলের কেরানির চাকরি হতে কলেজের শিক্ষক হিসেবে অভিগমন। অপরদিকে আনুভূমিক গতিশীলতা হলো এমন এক ধরনের গতিশীলতা যেখানে ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু সামাজিক অবস্থান বা মর্যাদার কোনো পরিবর্তন হয় না। যেমন-একজন স্কুল শিক্ষক যদি স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে চাকরি করেন তবে তার সামাজিক মর্যাদার কোনো পরিবর্তন হবে না। এছাড়া ডাক্তারের ছেলে ডাক্তার, শিক্ষকের ছেলে শিক্ষক প্রভৃতি আনুভূমিক গতিশীলতার উদাহরণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজব্যবস্থায় সামাজিক গতিশীলতার ধরন দুটি ক্রিয়াশীল। যা ব্যক্তির সামাজিক মর্যাদা ও অবস্থানের সাথে জড়িত একটি ব্যবস্থা।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত মৌল প্রত্যয়ের ধরন সম্পর্কে আলোচনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর