উদ্দীপকের আলোচনা তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয় কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী যেসকল মানগোষ্ঠী পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবন-যাপন করে তাদের সম্প্রদায় বলে। সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবনযাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোন নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে । উদ্দীপকেও দেখা যায়, আনন্দপুর গ্রামে মানুষ দলবদ্ধভাবে বাস করে। তাদের ঐতিহ্যবাহী পেশা হচ্ছে মৃৎশিল্প। তাদের তৈরি জিনিসপত্র ও ফুলদানি শহরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় বিভিন্ন মহাজনদের আনাগোনা লক্ষ্য করা যায়। এই সময় তারা শোষণের হাত থেকে বাঁচতে এবং একে অপরকে সহযোগিতা করার জন্য নিজেরা ঐক্যবদ্ধ হয়। তাদের বসবাসের জন্য যেমন একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে। তেমনি একটি সম্প্রদায়গত এর জন্য চেতনা রয়েছে, যা তাদের সম্প্রদায়ের মূল ভিত্তি। তাই বলা যায়, উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোচনা তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয় কে নির্দেশ করে? ব্…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর