উক্ত প্রত্যয়টির সাথে সভ্যতার সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত প্রত্যয় অর্থাৎ সংস্কৃতির সাথে সভ্যতার সম্পর্ক অত্যন্ত গভীর।সংস্কৃতি ও সভ্যতা মূলত পরস্পরের ওপর নির্ভরশীল এবং একে অপরের সহায়ক। প্রকৃতপক্ষে সংস্কৃতির অনুকূল পরিবেশ সৃষ্টি করে সভ্যতা। সমাজবিজ্ঞানের মতে, উর্বর মাটি ও উপযুক্ত জলবায়ু ব্যতিরেকে চারা গাছের পুষ্টি ও বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনুরূপভাবে সংস্কৃতির সুষ্ঠু বিকাশ' ও উন্নতির প্রয়োজনে উপযুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা অপরিসীম। সভ্যতার ভিত্তিতেই সংস্কৃতির ওই শহুরে পরিবেশ সৃষ্টি হয়। সভ্যতা সংস্কৃতির বিস্তার ও বিকাশের ক্ষেত্রে সহায়তা করে। সভ্যতার অবদানকে অগ্রাহ্য করে সংস্কৃতির উন্নতি ও প্রসার কল্পনা করা যায় না। উন্নত সভ্যতার সাথে সংস্কৃতির অগ্রগতির ইতিবাচক সম্পর্ক রয়েছে। অর্থাৎ সভ্যতা যত বেশি সমৃদ্ধ হবে সংস্কৃতির অগ্রগতি তত বেশি বৃদ্ধি পাবে। উন্নত সভ্যতার ভিত্তিতে উন্নত সংস্কৃতি গড়ে ওঠে। আবার সভ্যতা হলো মানবসমাজের চালিকাশক্তি এবং সংস্কৃতি হলো এ শক্তির নিয়ামক। মূল্যবোধের পরিবর্তনের ফলে সংস্কৃতির পরিবর্তন ঘটে। আসলে মূল্যবোধের দ্বারাই সংস্কৃতি প্রভাবিত হয়। অন্যদিকে, সংস্কৃতি সভ্যতাকে নিয়ন্ত্রণ করে। সভ্যতার উপাদানসমূহের প্রয়োগ পদ্ধতি সংস্কৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়।উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে, সভ্যতা ও সংস্কৃতি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কযুক্ত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত প্রত্যয়টির সাথে সভ্যতার সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর