ছক-১-এ কোন ধরনের সংস্কৃতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: ছক-১-এ অবস্তুগত সংস্কৃতির কথা বলা হয়েছে। উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি। মানুষ জীবনযাপন করতে গিয়ে যেসব দৃশ্যমান জিনিস তৈরি ও ব্যবহার করে তাই বস্তুগত সংস্কৃতি। অন্যদিকে সংস্কৃতির যে অংশ অদৃশ্য বা উপলব্ধির ওপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। যেমন— শিল্প-সাহিত্য, জ্ঞান, প্রজ্ঞা, মূল্যবোধ, নীতিবোধ প্রভৃতি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যার প্রতিফলন উদ্দীপকের ছক-১-এ লক্ষণীয়। উদ্দীপকের ছক-১-এ প্রজ্ঞা, মেধা ও বুদ্ধিমত্তার উল্লেখ করা হয়েছে। এগুলো সংস্কৃতির অবস্তুগত উপাদান। কারণ উপাদানগুলো মানবজীবনের এমন অংশ, যা চাইলেই দেখা যায় না বা হাত দিয়ে ছোঁয়া যায় না বরং উপলব্ধি করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের ছক-১-এ সংস্কৃতির অবস্তুগত অংশের চিত্র ফুটে উঠেছে
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছক-১-এ কোন ধরনের সংস্কৃতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর ।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর