ছক-১ ও ছক-২-এর মধ্যে বিদ্যমান পার্থক্যসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: ছক-১-এ উল্লিখিত বিষয়সমূহ হলো পাঠাগার, ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব যা সংঘ প্রত্যয়কে নির্দেশ করে। অন্যদিকে ছক-২-এ উল্লিখিত বিষয়সমূহ হলো স্বজাত্যবোধ, নির্দিষ্ট এলাকা, সমজাতীয় জীবনযাত্রা যা সম্প্রদায়কে নির্দেশ করে। এ দুটি প্রত্যয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্য পরিলক্ষিত হলেও উভয়ের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। মানুষ জন্মসূত্রে সম্প্রদায়ের সদস্য। কিন্তু সংঘে সদস্য ঐচ্ছিকভাবে একত্রিত হয়। সম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয়। কিন্তু সংঘের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয় না। সম্প্রদায় একটি স্থায়ী সংগঠন। কিন্তু সংঘের এরূপ স্থায়িত্ব নেই। সম্প্রদায়ের। উদ্দেশ্য সহজে অনুমেয়। তবে সংঘের উদ্দেশ্য সহজে অনুমান করা যায় না। সম্প্রদায়ের কোনো আইনগত দিক থাকে না। কিন্তু সংঘের আইনগত বিধিবিধান থাকা সম্ভব। সম্প্রদায় কখনো সংঘ হতে পারে না। পক্ষান্তরে, সংঘ কখনো কখনো অস্থায়ী সম্প্রদায়ে রূপান্তরিত হতে পারে। সম্প্রদায় একটি, সামগ্রিক সত্তা। অন্যদিকে, সংঘ একটি আংশিক সত্তা। সম্প্রদায় কোনো সংগঠনের অধীন নয়। পক্ষান্তরে, সম্প্রদায়ের অধীনস্থ একটি সংগঠন হলো সংঘ।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সংঘ ও সম্প্রদায় মানবসমাজের দুটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। তবে উভয়ে এক নয়। যার সুস্পষ্ট পার্থক্য উপরে বর্ণিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২-এর মধ্যে বিদ্যমান পার্থক্যসমূহ বিশ্লেষণ কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর