উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের সংস্কৃতি নামক মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে।সমাজবিজ্ঞানের একটি অন্যতম প্রত্যয় হলো সংস্কৃতি। সৃষ্টির শুরু থেকে মানুষকে প্রকৃতির প্রতিকূলতার সাথে সংগ্রাম করে বিকশিত হতে হয়েছে। মানুষই একমাত্র প্রাণী যারা যেকোনো অবস্থার সাথে খাপ খাইয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু। উদ্ভাবন করেছে তার সবটাকেই একত্রে বলা হয় সংস্কৃতি। অর্থাৎ জীবনধারণের জন্য মানুষ যা কিছু করে থাকে তাই হলো তার সংস্কৃতি। সমাজব্যবস্থায় বিদ্যমান সংস্কৃতিসমূহ দুটি ভাগে বিভক্ত। যার একটি হলো বস্তুগত সংস্কৃতি এবং অপরটি হলো অবস্তুগত সংস্কৃতি। বাড়িঘর, পোশাক-পরিচ্ছদ, তৈজসপত্র, বই ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, রীতিনীতি, মানুষের মার্জিত অভ্যাস অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, মানুষ তার মৌলিক প্রয়োজন মেটাতে এবং জীবনকে সুখী ও সমৃদ্ধি করতে নানা প্রচেষ্টা চালায়। এর জন্য সে জ্ঞান, পরিকল্পনা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফসল ফলায়, বাড়িঘর, যানবাহন, পোশাক-পরিচ্ছদ এবং বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করে। এসবকিছুই বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির অংশ। এ উদ্ভাবনগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করেছে, যা সভ্যতার অগ্রগতির মূল ভিত্তি। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে সংস্কৃতি নামক মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর