উদ্দীপকের দৃশ্যকল্প-১ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়ের সাথে সম্পর্কিত? বুঝিয়ে লেখো ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়ের সাথে সম্পর্কিত । সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী, যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায়ের মূলভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চল একত্রে বসবাস করে যে, তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়। উদাহরণস্বরূপ বলা যায়, জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোনো নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজমান । উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ লক্ষণীয়, পদ্মা নদীর তীরে কেতুপুর গ্রামের লোকজন অধিকাংশই জেলে। তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং যেকোনো সমস্যা সবাই একসাথে মোকাবিলা করে । যা উপরে আলোচিত মৌল প্রত্যয় সম্প্রদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় দৃশ্যকল্প-১ দ্বারা মূলত সম্প্রদায়কে বোঝানো হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়ের সাথে সম্পর্ক…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর