ক-দৃশ্যপটে সমাজবিজ্ঞানের যে প্রত্যয়টির পরিচয় মিলে তা বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-ক-তে সমাজবিজ্ঞানের যে মৌল প্রত্যয়ের পরিচয় মেলে তা হলো সম্প্রদায়। দৃশ্যপট-ক তে দেখা যায়, ছলিমপুর গ্রামের অধিকাংশ জনগণ হিন্দু সম্প্রদায়ভুক্ত এবং তাদের বংশানুক্রমিক পেশা হচ্ছে মাছ ধরা। আর এই পেশাভিত্তিক জনগোষ্ঠীর সবাই মিলেমিশে অভিন্ন আত্মায় বাস করে, যা তাদের অভিন্ন জীবনযাত্রা ও সংস্কৃতিকে নির্দেশ করে। আর এই অভিন্ন জীবনযাত্রা প্রণালিতে প্রণালিতে আবদ্ধ জনসমষ্টিকেই সমাজবিজ্ঞানের ভাষায় সম্প্রদায় বলা হয়ে থাকে। সম্প্রদায়ের কতিপয় বৈশিষ্ট্য রয়েছে। একই রকম জীবনব্যবস্থা সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য। সম্প্রদায়ের আওতাভুক্ত সদস্যবৃন্দ একই রকম জীবনযাপন করে। তাদের জীবনব্যবস্থাই শুধু এক নয়। তাদের মধ্যে একই আদর্শ, প্রথা ও আচার-আচরণও পরিলক্ষিত হয়। সকল সদসস্যের মধ্যে একটি দায়িত্ববোধ থাকে এবং সকলে তা সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থের জন্য করে। এজন্য সদস্যগণ ত্যাগও স্বীকার করতে প্রস্তুত থাকে। সম্প্রদায়ের আয়তন অতি ক্ষুদ্র ও বৃহৎ হতে পারে। অন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বিশেষ ঐক্য, সদস্যগণ বিশেষ ঐক্যে আবদ্ধ। ঐক্য সম্প্রদায়ের মূল ভিত্তি। সম্প্রদায় কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক কার্যক্রমের সাথে এর কোনো সম্পর্ক নেই । তাছাড়াও সামাজিক সহানুভূতি এর অন্য একটি বৈশিষ্ট্য। সকল সদস্যই একে অপরের প্রতি সহানুভূতির মাধ্যমে সহাবস্থান করে। উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহই আমরা সম্প্রদায়ের মধ্যে দেখতে পাই।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ক-দৃশ্যপটে সমাজবিজ্ঞানের যে প্রত্যয়টির পরিচয় মিলে তা বৈশিষ্ট্যসহ …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর