উদ্দীপকে উদাহরণ 'ক' যে দলের ইঙ্গিত প্রদান করে তার বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে উদাহরণ 'ক' যে দলের ইঙ্গিত বহন করে তা হলো প্রার্থমিক বা মুখোমুখি ফল। যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে প্রাথমিক বা মুখোমুখি দল বলে। ১৯০৯ সালে মার্কিন সমাজবিজ্ঞানী চার্লস কুলি মুখ্য দল শব্দটি প্রথম ব্যবহার করেন। এই দলের সদস্যরা প্রত্যক্ষভাবে নিবিড় সম্পর্কে সম্পর্কযুক্ত। প্রাথমিক দলের সদস্যদের মধ্যে 'আমরা ভাব' বিদ্যমান থাকে। যেমন- পরিবার, পরিবারের সদস্যরা সবাই নিজেদের মধ্যে 'আমরা মনোভাব' পোষণ করে। পরিবার ছাড়াও খেলার সাথি, পাড়া ইত্যাদি প্রাথমিক দলের উদাহরণ। উদ্দীপকে বলা হয়েছে, মানুষ সামাজিক জীব এবং মানুষ একাকী বাস করতে পারে না। দলবদ্ধভাবে মিলেমিশে থাকা মানুষের স্বভাব। তারা পরিবার ও খেলার সাথি নিয়ে 'ক' দল গঠন করে যা উপরে আলোচিত-প্রাথমিক বা মুখোমুখি দলের অন্তর্গত। তাই বলা যায়, উদ্দীপকে 'ক' দলে উল্লিখিত পরিবার ও খেলার সাথি প্রাথমিক বা মুখোমুখি দলের ইঙ্গিত প্রদান করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উদাহরণ 'ক' যে দলের ইঙ্গিত প্রদান করে তার বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর