ছক-১-এ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১-এ সমাজবিজ্ঞানের 'সংঘ' নামক মৌল প্রত্যয়ের কথা বলা হয়েছে।সংঘ বা সমিতি সামাজিক সম্পর্কের বহিঃপ্রকাশের একটি সুশৃঙ্খল রূপ। সংঘ গড়ে ওঠে মূলত কতিপয় মানুষের ইচ্ছার মাধ্যমে। সমাজ সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের আচার-আচরণ ও রূপগত চাহিদাতেও পরিবর্তন এসেছে। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে তখন সংঘ গড়ে ওঠে।উদাহরণ হিসেবে বলা যায়, ট্রেড ইউনিয়ন, শিল্প ও বণিক সমিতি, পাঠাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, শ্রমিক সংঘ ইত্যাদি। সংঘ কতকগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে পরিচালিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সংঘের এক বা একাধিক উদ্দেশ্য থাকতে পারে, নির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম বিদ্যমান, স্থায়িত্ব আপেক্ষিক, নিজস্ব নাম ও প্রতীক, নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত।উদ্দীপকের ছক-১-এ উল্লিখিত পাঠঠাগার, ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব সংঘকেই নির্দেশ করে। উক্ত সংঘসমূহও উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে গঠিত ও পরিচালিত হয়ে থাকে। সুতরাং বলা যায়, ছক-১ 'সমাজজীবনের সংঘ নামক মৌল প্রত্যয়ের কথা বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছক-১-এ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর