উদ্দীপকে উদাহরণ 'খ' যে দলের নির্দেশ করে, তার সাথে 'ক' দলের যে পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উদাহরণ 'খ' মাধ্যমিক বা গৌণ দলকে নির্দেশ করে। মাধ্যমিক বা গৌণ দলের সাথে 'ক' দল অর্থাৎ প্রাথমিক দলের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যে দলের সদস্যদের মধ্যে অনেকটা আনুষ্ঠানিক 'নীতিমালার দ্বারা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তাকে মাধ্যমিক বা গৌণ দল বলে। গৌণ বা মাধ্যমিক দলের সদস্যদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ বা আন্তরিক হয় না। কিছু উদ্দেশ্য নিয়ে গৌণ দলের সদস্যরা একত্রিত হয়। বিভিন্ন ধরনের সংঘ, ট্রেড ইউনিয়ন, সম্প্রদায় ইত্যাদি মাধ্যমিক বা গৌণ দলের উদাহরণ। উদ্দীপকের 'খ' তে সংঘ, ট্রেড ইউনিয়ন উল্লেখ করা হয়েছে। যা পূর্বোক্ত আলোচনায় আলোচিত মাধ্যমিক বা গৌণ দলকে নির্দেশ করে। মাধ্যমিক বা গৌণ দলের সাথে 'ক' দল অর্থাৎ প্রাথমিক বা মুখোমুখি দলের কতিপয় পার্থক্য রয়েছে। যেমন- প্রাথমিক বা মুখোমুখি দলের গণ্ডি বেশ সীমিত এবং এর সদস্যদের মধ্যে খুব ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বিদ্যমান। পক্ষান্তরে, মাধ্যমিক বা গৌণ দলের গণ্ডি বেশ বৃহৎ এবং এর উদ্দেশ্য ও কর্মক্ষেত্র সম্প্রসারিত। এখানকার সদস্যরা তুলনামূলকভাবে কম নিবিড় এবং সম্পর্কটা অনেকটা কৃত্রিম এবং আনুষ্ঠানিক নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত। প্রাথমিক বা মুখোমুখি দলের সদস্যরা অনেক ক্ষেত্রে একই পরিবার ও জ্ঞাতিগোষ্ঠীর সদস্য। অন্যদিকে, মাধ্যমিক বা গৌণ দলের সদস্যরা বিভিন্ন সমাজ বা জনগোষ্ঠীর হয়ে থাকে এবং এরা কিছু নীতি ও আদর্শ দ্বারা প্রভাবিত থাকে। আবার প্রাথমিক দলের সদস্যদের মধ্যে 'আমরা মনোভাব' বিদ্যমান থাকে। কিন্তু গৌণ দলে এরূপ মনোভাব থাকে না। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, প্রাথমিক বা মুখোমুখি দল এবং মাধ্যমিক বা গৌণ দলের মধ্যে পার্থক্য থাকলেও সমাজের কল্যাণের জন্য উভয়ের গুরুত্ব অনস্বীকার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উদাহরণ 'খ' যে দলের নির্দেশ করে, তার সাথে 'ক' দলের যে পার্থ…
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর