উদ্দীপকে আবিরদের উদ্যোগ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আবিরদের উদ্যোগ সমাজবিজ্ঞানের 'সংঘ' প্রত্যয়টির সাথে সংগতিপূর্ণ।পরিবর্তনশীল সমাজব্যবস্থায় যখন দুই বা ততোধিক ব্যক্তি সুনির্দিষ্ট উদ্দ্যেশ্যকে সামনে রেখে একত্রিত হয়ে লক্ষ্যার্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে তখন তাকে সংঘ বলে। সংঘের কতিপয় সুনির্দিষ্ট বৈশিষ্ট্য-রয়েছে। যেমন- সংঘ গঠনে জনগোষ্ঠীর অস্তিত্ব অপরিহার্য, সংঘ গঠিত হয় এক বা একাধিক লক্ষ্য অর্জনের নিমিত্তে, সংঘ সদস্যদের ভাবের আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে, সংঘ নিজস্ব নিয়ম-কানুন দ্বারা পরিচালিত।উদ্দীপকে দেখা যায়-> শিক্ষিত যুবক আবির গ্রামের যুবকদের নিয়ে মুরগির খামার গড়ে তোলে।> গ্রামের পতিত পুকুর সংস্কার করে মাছ চাষ শুরু করে।> রাতে নিরক্ষর জনগণকে লেখাপড়ার ব্যবস্থা করে।> শিশু-কিশোরদের অন্তর্ভুক্ত করে গ্রামের ভাঙা সেতু মেরামত করে।তাদের এসব কার্যক্রম প্রমাণ করে যে তারা নির্দিষ্ট উদ্দেশ্য (গ্রামোন্নয়ন) সাধনের জন্য সম্মিলিতভাবে কাজ করছে। সুতরাং বলা যায়, তাদের এ কার্যক্রম স্পষ্টভাবে সংঘ প্রত্যয়ের প্রকৃষ্ট উদাহরণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আবিরদের উদ্যোগ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির সাথে সংগতিপূর্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর