উদ্দীপকে চিত্র 'ক' ও চিত্র 'খ' এ কোন কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? তার প্রকৃত রূপ ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের চিত্র 'ক' তে সমাজ এবং চিত্র 'খ' তে সম্প্রদায় নামক মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে । সমাজ হলো সমাজবিজ্ঞানের সবচেয়ে পরিচিত প্রত্যয়। সাধারণত সমাজ বলতে একত্রে বসবাস করাকে বোঝায়। আবার মানুষের পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকেও সমাজ বলা হয়। সমাজের মৌলিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ১. সমাজ সবসময় পরিবর্তনশীল। এ কারণেই আদিম সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য লক্ষ করা যায়। ২. সমাজের সদস্যরা পরস্পরের ওপর নির্ভরশীল এবং তারা তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সচেতন। ৩. সমাজ সর্বজনীন। স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে পৃথিবীর সব স্থানেই সমাজের অস্তিত্ব অপরিহার্য। ৪. প্রতিটি সমাজেই একটি সাধারণ জীবন প্রণালি তথা সংস্কৃতি বিদ্যমান। ৫. সমাজের সদস্যদের মধ্যে সহযোগিতা ও দ্বন্দ্ব উভয়ই লক্ষ করা যায়। উদ্দীপকের চিত্র-ক-এ সমাজের এ বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য দেখানো হয়েছে। উদ্দীপকের চিত্র-খ-এ দেখানো বিষয়টি হলো সম্প্রদায়। নির্দিষ্ট একটি অঞ্চলে একটি জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপন সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়। যখন কোনো গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে যে তারা কতিপয় বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে বরং একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়, তখন তাকে সম্প্রদায় হিসেবে অভিহিত করা চলে। এটিই হচ্ছে সম্প্রদায়ের প্রকৃত রূপ। সম্প্রদায়ের ভিত্তি হিসেবে দুটি বিষয় কাজ করে। বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত মানসিকতা। এ দু'টি বিষয়ই সম্প্রদায় গঠনের জন্য অপরিহার্য। এ দুটি বিষয়কে উদ্দীপকের চিত্র-খ-এ দেখানো হয়েছে । উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের চিত্র 'ক' ও 'খ'-তে যথাক্রমে সমাজ ও সম্প্রদায়ের কথা বলা হয়েছে এবং এর প্রকৃত রূপ উল্লিখিত আলোচনায় ফুটে উঠেছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্র 'ক' ও চিত্র 'খ' এ কোন কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প…
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর