উদ্দীপকে উল্লিখিত বিষয় কীভাবে সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অবস্তুগত সংস্কৃতি সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম হিসেবে কাজ করে। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনপ্রণালী । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামগ্রিক মানুষকে সংস্কৃতির আওতাধীনে থাকতে হয়। সংস্কৃতির একটি ধরন হলো অবস্তুগত সংস্কৃতি। মানুষ জীবনধারণের বিভিন্ন অবস্থায় তার উদ্দেশ্য সাধনের জন্য যেসব অবস্তুগত সামগ্রী বা উপাদান সৃষ্টি করেছে তার সমষিট হলো অবস্তুগত সংস্কৃতি। যেমন— রূপকথা, গল্প, নীতিবাক্য ইত্যাদি । অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলো সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ছোটবেলা থেকেই যদি শিশুদের নীতিবাক্য, সৎ উপদেশ বা ইতিবাচক যেকোনো বাণী শোনানো হয় তাহলে পরবর্তী জীবনে এসব শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ হবে এবং তারা মানুষের সাথে ভাল ব্যবহার করবে। যেমনটি উদ্দীপকে লক্ষ করা যায় । অর্থাৎ নীতিবাক্য কিংবা ঐতিহাসিক ঘটনা শিশুদের ব্যক্তিত্বে প্রভাব ফেলে । ফলে তারা পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, বন্ধুত্ব কিংবা সহযোগিতার শিক্ষা পায়। এসর শিশুর সহজে কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয় না। ফলে সমাজব্যবস্থায় ঐক্য ও শান্তি বিরাজ করে । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সামাজিক নিয়ন্ত্রণে উদ্দীপকে উল্লিখিত সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রভাব অনস্বীকার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয় কীভাবে সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে?…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর