ঘটনা-১ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ সম্প্রদায় প্রত্যয়কে নির্দেশ করছে। সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী, যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায় গঠনের দুটি মৌলিক ভিত্তি রয়েছে। যথা— বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। অর্থাৎ যখন কোনো জনগোষ্ঠী তাদের মৌল ও সাধারণ স্বার্থগুলো একসাথে ভোগ করার পাশাপাশি একই জীবনপ্রণালিতে অভ্যস্ত থাকে এবং একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা জুড়ে বসবাস করে তখন ওই জনগোষ্ঠীকে সম্প্রদায় বলা হয়। উদ্দীপকেও সম্প্রদায়ের এসব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের ঘটনা-১-এ দেখা যায়, প্রায় ১৫-১৬টি পরিবারের সাথে রাধানাথের পরিবার কক্সবাজারের জেলে পল্লিতে বাস করে। মাছ ধরাকে কেন্দ্র করেই পরিবারগুলো জীবন-জীবিকা নির্বাহ ও উৎসব আনন্দ উপভোগ করে। এমনকি তারা বিপদ আপদেও একসাথে মোকাবিলা করে। অর্থাৎ তাদের মধ্যে সম্প্রদায় গঠনের দুটি মূল ভিত্তি (বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা) বিদ্যমান। তাই বলা যায়, ঘটনা-১ সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর