উদ্দীপকে সামাজিক গতিশীলতার যে ধরনগুলো প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে সামাজিক গতিশীলতার উলম্ব গতিশীলতা এবং আনুভূমিক গতিশীলতা সম্পর্কে বলা হয়েছে। উলম্ব গতিশীলতা হলো এমন একক ধরনের গতিশীলতা, যেখানে ব্যক্তির মর্যাদা পরিবর্তন ঊর্ধ্ব বা নিম্নমুখী হয়ে থাকে। আমেরিকান সমাজবিজ্ঞানী থমাস ফক্স ও এস.এম. মিলার ঊর্ধ্বমুখী গতিশীলতার জন্য শিক্ষা ও শিল্প অর্থনীতির উল্লেখ করেছেন। উদ্দীপকে দিনমজুর রহিমের ছেলে মনির শিক্ষা অর্জনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট হয়েছে। যা উলম্ব গতিশীলতার সাথে সাদৃশ্যপূর্ণ। অপরদিকে, আনুভূমিক গতিশীলতা হলো এমন এক ধরনের গতিশীলতা যেখানে একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া-আসাকে বোঝায়। আনুভূমিক গতিশীলতা সম্পর্কে গ্রিন বলেছেন, আনুভূমিক গতিশীলতা বলতে সব ধরনের মননশীলতাকে বোঝায়। অর্থাৎ অসংগঠিত সামাজিক শ্রেণির পরিবর্তন কোনো একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া উদ্দীপকের প্রধান শিক্ষক সালাম সাহেবের ছেলে বখে গিয়ে বখাটেদের অন্তর্ভুক্ত হয়েছে। যা আনুভূমিক গতিশীলতার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা দ্বারা প্রমাণিত হয় যে, উদ্দীপকে সামাজিক গতিশীলতার উলম্ব এবং আনভূমিক গতিশীলতার ধরন দুটি প্রকাশিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক গতিশীলতার যে ধরনগুলো প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা ক…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর