উদ্দীপকে রনি এবং তার বন্ধুরা মিলে কী গঠন করেছে? তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের রনি এবং তার বন্ধুরা মিলে যে ক্লাবটি গঠন করেছে তা হলো সংঘ। সংঘ বলতে সাধারণত একত্রিত হওয়াকে বোঝায়। সামাজিক জীব হিসেবে মানুষ বিভিন্ন সামাজিক প্রয়োজনে একত্রিত হয়। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংঘটিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে তখন তাকে সংঘ বলে অভিহিত করা হয়। সংঘের কতিপয় বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন— সংঘ গঠনে জনগোষ্ঠীর অস্তিত্ব অপরিহার্য-এর পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। সহযোগিতার মনোভাব বিদ্যমান, নির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম বিদ্যমান, নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত, আপেক্ষিক স্থায়িত্ব, নিজস্ব নাম ও প্রতীক ইত্যাদি । উদ্দীপকে দেখা যায়, রনি ও তার বন্ধুরা সমাজের দুস্থ ও দরিদ্র লোকদের জন্য কাজ করতে প্রত্যেকে সাপ্তাহিক চাঁদার মাধ্যমে একটি ক্লাব গঠন করে। ফলে তাদের মধ্যে সহযোগিতা, সদ্ভাব ও সম্প্রতি গড়ে ওঠে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সংঘ প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এ কথা স্পষ্ট যে, রনি ও তার বন্ধুদের ক্লাবটি মূলত সংঘ প্রত্যয়কে নিদের্শ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রনি এবং তার বন্ধুরা মিলে কী গঠন করেছে? তার বৈশিষ্ট্যসমূহ ব…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর