উদ্দীপকে সামাজিক নিয়ন্ত্রণের কোন বাহনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন গণমাধ্যমের কথা বলা হয়েছে। বর্তমান যুগে গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ধরনের প্রতিবেদন ও বিজ্ঞাপন সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম হিসেবে পরিণত হয়েছে। গণমাধ্যম সমাজের গলদ, অনিয়ম, অনাচার ইত্যাদি সম্পর্কে মানুষকে সচেতন করে দেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে । উদাহরণস্বরূপ বলা যায়, পরিবার পরিকল্পনা, মাদকাসক্তি, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে গণমাধ্যমে প্রচারিত নানা রকম প্রতিবেদন ও বিজ্ঞাপন প্রচারের ফলে সমাজে এর প্রভূত প্রভাব পড়ে। মানুষ এর দ্বারা সচেতন হয় এবং সমাজ কাঙ্ক্ষিত পথে জীবনযাপনে অনুপ্রাণিত হয় । উদ্দীপকে দেখা যায়, রনি ও তার বন্ধুরা টেলিভিশনে একটি প্রতিবেদন দেখে মাদকের কুফল সম্পর্কে জানতে পারে এবং মাদক গ্রহণ না করার ব্যাপারে তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়। পাশাপাশি অন্যদেরকে এ ব্যাপারে সচেতন করবে বলে মত প্রকাশ করে, যা মূলত গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের ফল। সুতরাং এ কথা স্পষ্ট যে, উদ্দীপকে সামাজিক নিয়ন্ত্রণের গণমাধ্যম বাহনটি নির্দেশিত হয়েছে, যা সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক নিয়ন্ত্রণের কোন বাহনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর