উক্ত প্রত্যয় দুটির মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দুইটি প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একটি হলো সংঘ এবং অপরটি হল সম্প্রদায়। নিম্নে প্রত্যয় দুটির মধ্যে বৈসাদৃশ্য তুলে ধরা হলো : সাধারণত এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সংঘটিত দল হল সংঘ। অপরদিকে স্বার্থ ও উদ্দেশ্যের ভিত্তিতে একটি এলাকার সংগঠিত জনগণকে সম্প্রদায় বলে। সম্প্রদায় স্থায়ী একটি সংগঠন হলেও সংঘের নির্দিষ্ট কোন স্থায়িত্ব নেই। আবার সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক মনোভাব প্রয়োজন, কিন্তু সংঘের জন্য সাম্প্রদায়িক মনোভাবের প্রয়োজন নেই। সাধারণত একটি নির্দিষ্ট এলাকার জনগণ দিয়েই সম্প্রদায় গড়ে ওঠে, কিন্তু সংঘের সদস্য হওয়ার জন্য এলাকাভিত্তিক কোন বাধ্যবাধকতা নেই। সম্প্রদায়ের মৌলিক ভিত্তি হল এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা পক্ষান্তরে সংঘের নির্দিষ্ট কোন ভিত্তি নেই। একটি সংঘ যেকোনো সময় সংঘটিত হতে পারলেও একটি সম্প্রদায় সংঘটিত হওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। একটি সম্প্রদায়ের মধ্যে সদস্যরা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারলেও সংঘের মধ্যে সমস্ত উদ্দেশ্য উদ্দেশ্য পূরণ হয় না। আবার সম্প্রদায় কোনো সংগঠনের অধীন না হলেও সম্প্রদায়ের অধীনস্থ একটি সংগঠন হলো সংঘ। সাধারণভাবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি সম্প্রদায়ের ই সদস্য হতে পারে কিন্তু একজন ব্যক্তি চাইলে একাধিক সঙ্গে সদস্য হতে পারে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত প্রত্যয় দুটির মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর