শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মানুষের সৃষ্টির অন্তর্নিহিত দিক কোনটি? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মানুষের সৃষ্টির অন্তর্নিহিত দিকটি হলো সংস্কৃতি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সংস্কৃতি সমাজবিজ্ঞানের একটি অন্যতম আলোচ্য বিষয়। সৃষ্টির শুরু থেকে মানুষ বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করেই বিকশিত হয়েছে। পাশাপাশি মানুষ বিভিন্ন অবস্থার সাথে খাপ খাইয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। মূলত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তা-ভাবনা করেছে এবং উদ্ভাবন করেছে সবগুলোই একত্রে সংস্কৃতি। আর মানুষই একমাত্র প্রাণী যারা প্রতিকূল পরিস্থিতিতেও নতুন নতুন বিষয়ে সৃষ্টি করেছে। বলতে গেলে নিজেদের প্রয়োজনমাফিক ভাবে বিভিন্ন জিনিসকে তৈরি করা এবং পরিমার্জন করার মধ্য দিয়েই সংস্কৃতি গড়ে উঠেছে। নৃবিজ্ঞানী ই বি টেইলরের মতে, সমাজের একজন সদস্য হিসেবে একজন মানুষ কর্তৃক জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, অভ্যাস এবং সামর্থ্যের যে সমন্বয় ঘটে তাই সংস্কৃতি। উদ্দীপকেও বলা হয়েছে, পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য বিভিন্ন দ্রব্যের প্রয়োজন অনুভব করে। এই প্রয়োজন মেটাতে গিয়ে তারা নিজ হাতে যা কিছু সৃষ্টি করেছে তার একটি অন্তর্নিহিত দিক আছে। যা মূলত সংস্কৃতি। তাই বলা যায়, উদ্দীপকে মানুষের সৃষ্টির অন্তর্নিহিত দিকটি হলো সংস্কৃতি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মানুষের সৃষ্টির অন্তর্নিহিত দিক কোনটি? ব্যাখ্যা কর।

উদ্দীপক

পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য বিভিন্ন দ্রব্যের প্রয়োজন অনুভব করে। এই প্রয়োজন মেটাতে গিয়ে তারা নিজ হাতে যা কিছু সৃষ্টি করেছে তার দুটি দিক আছে - একটি অন্তর্নিহিত অন্যটি বাহ্যিক। প্রথমটির এক বিশেষ স্তর বা অগ্রগতির ফল। দ্বিতীয়টি মানুষ যান্ত্রিক ব্যবস্থা ও কলা কৌশলের মধ্য দিয়ে বাহ্যিক দিকটি উন্নত করে গড়ে তুলেছে।

Dhaka · 2023

উত্তর

সামাজিক শ্রেণী বলতে বোঝায় কোন এক মূল্যবোধের উপর নির্ভরশীল একটি জনগোষ্ঠী, যা অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা।

উত্তর

সমাজবিজ্ঞানী চার্লস কুলি সামাজিক দলকে দুইটি প্রধান ভাগে বিভক্ত করেছেন একটি মুখ্য দল অপরটি গৌণ দল। যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক রয়েছে তাকে মুখ্য দল বা প্রাথমিক দল বলে। যেমন পরিবার। আবার যে দলের সদস্যরা তুলনামূলকভাবে কম নিবিড় এবং সম্পর্ক অনেকটা আনুষ্ঠানিক নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত থাকে গৌণ দল বলে। যেমন সম্প্রদায় সংঘ ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে মানুষের সৃষ্টির অন্তর্নিহিত দিকটি হলো সংস্কৃতি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সংস্কৃতি সমাজবিজ্ঞানের একটি অন্যতম আলোচ্য বিষয়। সৃষ্টির শুরু থেকে মানুষ বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করেই বিকশিত হয়েছে। পাশাপাশি মানুষ বিভিন্ন অবস্থার সাথে খাপ খাইয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। মূলত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তা-ভাবনা করেছে এবং উদ্ভাবন করেছে সবগুলোই একত্রে সংস্কৃতি। আর মানুষই একমাত্র প্রাণী যারা প্রতিকূল পরিস্থিতিতেও নতুন নতুন বিষয়ে সৃষ্টি করেছে। বলতে গেলে নিজেদের প্রয়োজনমাফিক ভাবে বিভিন্ন জিনিসকে তৈরি করা এবং পরিমার্জন করার মধ্য দিয়েই সংস্কৃতি গড়ে উঠেছে। নৃবিজ্ঞানী ই বি টেইলরের মতে, সমাজের একজন সদস্য হিসেবে একজন মানুষ কর্তৃক জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, অভ্যাস এবং সামর্থ্যের যে সমন্বয় ঘটে তাই সংস্কৃতি। উদ্দীপকেও বলা হয়েছে, পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য বিভিন্ন দ্রব্যের প্রয়োজন অনুভব করে। এই প্রয়োজন মেটাতে গিয়ে তারা নিজ হাতে যা কিছু সৃষ্টি করেছে তার একটি অন্তর্নিহিত দিক আছে। যা মূলত সংস্কৃতি। তাই বলা যায়, উদ্দীপকে মানুষের সৃষ্টির অন্তর্নিহিত দিকটি হলো সংস্কৃতি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রত্যয় দুটি হল সংস্কৃতি ও সভ্যতা। আমি মনে করি প্রত্যয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তা-ভাবনা করেছে এবং উদ্ভাবন করেছে সবগুলোই সংস্কৃতি। আর এই সংস্কৃতি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয় সভ্যতা। সংস্কৃতি ও সভ্যতা উভয়ই পরস্পর নির্ভরশীল এবং একটি অপরটি সহায়ক। সভ্যতার ভিত্তিতেই সংস্কৃতির পরিবেশ সৃষ্টি হয় এবং সভ্যতা সংস্কৃতির বিস্তার ও বিকাশে সহায়তা করে। সংস্কৃতি সুষ্ঠু বিকাশ ও উন্নতির প্রয়োজনে উপযুক্ত পরিবেশের প্রয়োজন যা সভ্যতা সৃষ্টি করে। সভ্যতার অবদানকে অগ্রাহ্য করে সংস্কৃতির উন্নতি ও প্রসার কল্পনা করা যায় না। মূলত উন্নত সভ্যতার সাথে সংস্কৃতির অগ্রগতির ইতিবাচক সম্পর্ক রয়েছে। সভ্যতা যত বেশি সমৃদ্ধ হয়, সংস্কৃতির অগ্রগতী তত বেশি বৃদ্ধি পায়। উন্নত সভ্যতার ভিত্তিতেই একটি উন্নত সংস্কৃতি গড়ে ওঠে। সভ্যতা হল মানব সমাজেত চালিকাশক্তি এবং সংস্কৃতি হল এই শক্তির নিয়ামক। তারা এই সংস্কৃতি প্রভাবিত হয় এবং মূল্যবোধের পরিবর্তনের ফলেই সংস্কৃতির পরিবর্তন ঘটে। আবার সভ্যতার উপাদান গুলো সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ সংস্কৃতি সভ্যতা কে নিয়ন্ত্রণ করে। তাই বলা যায়, সংস্কৃতি ও সভ্যতা পরস্পর সম্পর্কযুক্ত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে মানুষের সৃষ্টির অন্তর্নিহিত দিক কোনটি? ব্যাখ্যা কর। | Prosthuti