সামাজিক পরিবর্তনে উক্ত বিষয়টির ভূমিকা যুক্তিসহ উপস্থাপন কর।
উত্তর: সামাজিক পরিবর্তনে উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা প্রগতির ভূমিকা অপরিসীম। সামাজিক পরিবর্তনে প্রগতির ভূমিকা বলতে এখানে সামাজিক উন্নয়নকে বোঝানো হয়েছে। সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামোর পরিবর্তন। সামাজিক পরিবর্তন যখন মানুষের জীবনমান, সামাজিক সম্পর্ক, শান্তি স্থিতিশীলতা, ব্যক্তিস্বাধীনতা ও মুক্তির সম্প্রসারণ ঘটায়, তখন তা সামাজিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয়। ১৯৬৬ সালে 'Economic Bulletine for Latin America [গণিত] নামে সামাজিক উন্নয়নের ওপর যে প্রতিবেদন প্রকাশ করা হয়, তাতে সামাজিক উন্নয়নের আওতায় ১১টি সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়। এগুলো হলো- শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্যভোগ এবং পুষ্টি, বস্ত্র ব্যবহার, কর্মসংস্থান ও কর্মের অবস্থা, সামাজিক নিরাপত্তা, বিনোদন, মানবিক স্বাধীনতা, সামাজিক সেবা এবং সামাজিক প্রতিরক্ষা। অন্যদিকে প্রগতি হচ্ছে কাঙ্ক্ষিত পরিবর্তন । সমাজবিজ্ঞানীরা কিছু মাপকাঠি দিয়ে প্রগতি চিহ্নিত করার চেষ্টা করেন। জীবনযাত্রার উন্নতমান, জাতি বা ব্যক্তির শারীরিক উন্নতি সকলের জন্য আর্থিক ও রাজনৈতিক সুবিধা, সবার জন্য উৎপাদিত পণ্যের বণ্টন এবং ব্যবহার, প্রতিক্ষেত্রে ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ, বিজ্ঞানের উত্তরোত্তর ব্যবহারের ফলে প্রাকৃতিক শক্তিকে মানুষের কল্যাণার্থে প্রয়োগ ইত্যাদি। উল্লিখিত সামাজিক উন্নয়নের আওতাভুক্ত বিষয়সমূহ এবং প্রগতি পরিমাপের বিভিন্ন মাপকাঠি পর্যালোচনা করলে বোঝা যায়, একটি সমাজে সামাজিক উন্নয়ন হচ্ছে কি না কিংবা হলেও তার মাত্রা কীরূপ, তা সহজেই প্রগতি চিহ্নিত করার মাপকাঠি দিয়ে নির্ণয় করা যায়। অর্থাৎ সামাজিক পরিবর্তনে কোনো সমাজের সামাজিক উন্নয়ন চিহ্নিত করতে হলে ওই সমাজে কতটা প্রগতি সংঘটিত হয়েছে, তা নির্ণয় করতে হবে। উপরের আলোচনা থেকে সুস্পষ্ট, সামাজিক পরিবর্তনে প্রগতির ভূমিকা অনস্বীকার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সামাজিক পরিবর্তনে উক্ত বিষয়টির ভূমিকা যুক্তিসহ উপস্থাপন কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর