উদ্দীপকে সূর্য ক্লাব নামের সংগঠনটি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সূর্য ক্লাব নামের সংগঠনটি পাঠ্য বইয়ের সংঘ নামের মৌলিক প্রত্যয়কে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যখন এক বা একাধিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু সংখ্যক লোক সংঘটিত হয় তাকে সংঘ বলে। যেকোনো সংঘের একবা একাধিক উদ্দেশ্য থাকতে পারে এবং সদস্যরা নিজেদের স্বার্থে সেই উদ্দেশ্যগুলোকে ঠিক করে। যেমন ফুটবল ক্লাব, যুব ক্লাব ইত্যাদি। সংঘের স্থির করা উদ্দেশ্য গুলো অর্জনের জন্য সদস্যরা পরস্পর সহযোগিতার মাধ্যমে প্রচেষ্টা চালায়। আর এই সম্মিলিত প্রয়াসই হচ্ছে সঙ্গে সবচেয়ে বড় শক্তি। উদ্দীপকেও দেখা যায়, যুবকরা একত্রিত হয়ে নিজেদের বিভিন্ন রকম প্রয়োজন মেটানোর জন্য সূর্য ক্লাব নামে একটি সংগঠন গড়ে তোলে। আবার তারা সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের সেই প্রয়োজন পূরণের লক্ষ্যে সহযোগিতার ক্ষেত্রে গড়ে তোলে। তাই বলা যায়, উদ্দীপকে সূর্য ক্লাব নামের সংগঠনটি পাঠ্য বইয়ের সংঘ নামের মৌলিক প্রত্যয়কে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সূর্য ক্লাব নামের সংগঠনটি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয়ক…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর