ছক-১ এ সংস্কৃতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছক-১-এ অবস্তুুগত সংস্কৃতির কথা বলা হয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : উৎপাদনের ভিত্তিতে, সংস্কৃতিতে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যেমন– বস্তুুগত ও অবস্তুুগত সংস্কৃতি। মানুষ জীবনযাপন করতে গিয়ে যেসব দৃশ্যমান জিনিস তৈরি ও ব্যবহার করে তাই বস্তুুগত সংস্কৃতি। অন্যদিকে সংস্কৃতি যে অংশ অদৃশ্য বা উপলব্ধির উপর নির্ভশীল তাই অবস্তুুগত সংস্কৃতি। যেমন শিল্প, সাহিত্য, জ্ঞান, প্রজ্ঞা, মুল্যবোধ, নীতিবোধ প্রভৃত্তি হচ্ছে অবস্তুুগত সংস্কৃতি। উদ্দীপকের ছক- ১- এ দেখা যায়, প্রজ্ঞা, মেধা ও বুদ্ধিমাত্রার উল্লেখ করা হয়েছে। এগুলো সংস্কৃতির অবস্তুুগত উপাদান । কারণ উপাদানগুলো মানব জীবনের এমন অংশ, যা চাইলে দেখা যায় না বা হাত দিয়ে ছোঁয়া যায় না বরং উপলব্ধি করা যায়। আর এটি অবস্তুুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত ছক- ১- এ সংস্কৃতির অবস্তুুগত অংশের চিত্র ফুটে উঠেছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছক-১ এ সংস্কৃতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর