উদ্দীপকের চিত্র: ক-এর (?) চিহ্নিত স্থানে কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র: ক-এর (?) চিহ্নিত স্থান সমাজ নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে । বুৎপত্তিগত অর্থে সমাজ বলতে একত্রে বসবাসকে বুঝিয়ে থাকে । শব্দটি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে মানুষের পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকে সমাজ বলা হয়। আর সংকীর্ণ অর্থে একত্রে পারস্পরিক সম্পর্কসূত্রে এবং বিভিন্ন প্রথা-প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাসকারী একদল মানুষের সমষ্টি বোঝায় । পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সৃষ্ট সামাজিক সম্পর্ক সমাজ সৃষ্টির মূল উপাদান। সে অর্থে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ এবং সে সম্পর্ক বিষয়ে সচেতন মানবগোষ্ঠীই সমাজ। সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে সাদৃশ্য বা সহযোগিতার পাশাপাশি প্রতিযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। সমাজ সর্বদা পরিবর্তনশীল, যার ফলে আদিম সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য পরিলক্ষিত হয়। উদ্দীপকের চিত্র ক-এ পারস্পরিক সম্পর্কসূত্রে আবদ্ধ, গতিশীল ও উদ্দীপকের 'ক' অংশে 'সর্বদা পরিবর্তনশীল' ও 'সহযোগিতার ভিত্তিতে গঠিত' বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, এগুলো সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' সমাজ প্রত্যয়কে নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্র: ক-এর (?) চিহ্নিত স্থানে কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট…
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর