উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে ইঙ্গিত করে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাংলা নববর্ষের বিষয়টি পাঠ্যবইয়ের সংস্কৃতি প্রত্যয়টিকে ইঙ্গিত করে । সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃতি। সৃষ্টির শুরু থেকে মানুষকে প্রকৃতির প্রতিকূলতার সাথে সংগ্রাম করে বিকশিত হতে হয়েছে। মানুষই একমাত্র প্রাণী যারা যেকোনো অবস্থার সাথে খাপ খাইয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সবটাকেই একত্রে বলা হয় সংস্কৃতি। অর্থাৎ জীবনধারণের জন্য মানুষ যা কিছু করে থাকে তাই হলো তার সংস্কৃতি। সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন— আমরা যা তাই আমাদের সংস্কৃতি । নৃবিজ্ঞানী ই.বি. টেইলর বলেন, সমাজের একজন সদস্য হিসেবে একজন মানুষ কর্তৃক জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, অভ্যাস এবং সামর্থ্যের যে সমন্বয় ঘটে তাকেই সংস্কৃতি বলে। উদ্দীপকে উল্লিখিত বাংলা নববর্ষ পালনের বিষয়টিও তেমনি একটি সংস্কৃতির বিষয়। সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। বর্তমানে নববর্ষ একটা সার্বজনীন উৎসব। যে উৎসবকে কেন্দ্র করে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। যা সত্য ও মঙ্গলের গৌরব । অতএব বলা যায়, মানুষ তার অস্তিত্ব রক্ষা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন মেটাতে যা কিছু সৃষ্টি করেছে তার সম্মিলিত রূপই সংস্কৃতি। যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এক যুগ থেকে অন্য যুগে প্রবাহিত হয় ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে ইঙ্গিত ক…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর