উদ্দীপকের উক্ত প্রত্যয়ের সাথে সম্প্রদায়ের সম্পর্ক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের প্রত্যয় তথা সংঘের সাথে সম্প্রদায়ের নানাবিধ সম্পর্ক রয়েছে। যেকোনো সংঘ সৃষ্টির জন্য জনগোষ্ঠীর অস্তিত্ব অপরিহার্য। অনুরূপভাবে সম্প্রদায়ের জন্যও জনগোষ্ঠী অপরিহার্য। জনসংখ্যাকে কেন্দ্র করেই সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। সংঘ হলো এমন একটি জনগোষ্ঠী যাদের উদ্দেশ্যে সমতা আছে এবং যে উদ্দেশ্য সাধনের জন্য তারা সমবেত হয়ে একটি সংগঠন সৃষ্টি করে। সম্প্রদায়ও কিছু সাধারণ উদ্দেশ্য পূরণের লক্ষ্যে গড়ে ওঠে। সংঘের কোনো নির্দিষ্ট সদস্য সংখ্যা নেই। তেমনিভাবে সম্প্রদায়েরও কোনো নির্দিষ্ট সদস্য সংখ্যা নেই । সংঘের সদস্যবৃন্দের স্বার্থ একই প্রকার হয় । সেসব স্বার্থ বা উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য পরস্পর পরস্পরকে সহযোগিতা করে। সহযোগিতাই হলো সংঘের সবচেয়ে বড় শক্তি। তেমনিভাবে একটি নির্দিষ্ট এলাকায় পাশাপাশি বসবাস করতে গিয়ে সম্প্রদায়ের লোকদের মধ্যে একাত্মতা গড়ে ওঠে। একই একাত্মতা বোধের মাধ্যমে তারা একে অপরকে সহযোগিতা করে। সংঘের একটি আপেক্ষিক স্থায়িত্ব থাকতে হবে। উদ্দেশ্যবিহীনভাবে মানুষ সংঘ গঠন করতে পারে না। অনুরূপভাবে সম্প্রদায়ের স্থায়িত্ব থাকা অপরিহার্য । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সংঘ ও সম্প্রদায় পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্ত প্রত্যয়ের সাথে সম্প্রদায়ের সম্পর্ক বিশ্লেষণ করো ।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর