উদ্দীপকের জনাব 'ক'-এর পারিবারিক জীবনের উন্নতি মূলত কী ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' এর পারিবারিক জীবনের উন্নতি মূলত পাঠ্যবইয়ের প্রগতি প্রত্যয়কে নির্দেশ করে। সামাজিক পরিবর্তনের একটি বিশেষ ধরন হলো প্রগতি। প্রগতি শব্দটি ল্যাটিন শব্দ 'Pro- gredio [গণিত] শব্দ থেকে এসেছে। যার অর্থ হলো- সামাজিক পরিবর্তনের একটি বিশেষ ধরন হলো প্রগতি। প্রগতি শব্দটি ল্যাটিন শব্দ 'Pro-gredio [গণিত] শব্দ থেকে এসেছে। যার অর্থ হলো ' [গণিত] step forward [গণিত] বা সামনে চলা। প্রগতির মৌলিক অর্থ হচ্ছে, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে চলা। যেমন— শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রগতি । অর্থাৎ কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনই প্রগতি। আবার মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকে প্রগতি বলা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, ধনতান্ত্রিক সমাজব্যবস্থাকে যদি পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় পরিবর্তিত করা যায়, তবে সেটিই হবে প্রগতি । উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব 'ক' দরিদ্র কৃষক পরিবারের ছেলে। অনেক কষ্ট করে তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি লাভ করে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন। এখন তার পরিবারের মর্যাদা পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে। পূর্বোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব 'ক' এর পারিবারিক জীবনের উন্নতি মূলত প্রগতিরই নামান্তর।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'ক'-এর পারিবারিক জীবনের উন্নতি মূলত কী ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর