উদ্দীপকের 'মানুষের বন্ধু' সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়কে নির্দেশ করে ? ব্যাখ্য করো।
উত্তর: উদ্দীপকের 'মানুষের বন্ধু' সংগঠনটি সমাজবিজ্ঞানের 'সংঘ' প্রত্যয়কে নির্দেশ করে । সংঘ বলতে সাধারণত একত্রিত হওয়াকে বোঝায়। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধি-বিধান মেনে চলে তখন তারা সংঘ গড়ে তুলেছে বলা যায়। বস্তুত সংঘের মাধ্যমে সমাজের সদস্যবৃন্দ স্বেচ্ছায় একত্রিত হয়ে সমষ্টিগত উদ্দেশ্য সাধনের জন্য সম্মিলিত প্রয়াস চালায়। আবার লক্ষ্য অর্জনের পর তারা সংগঠিত থাকতেও পারে কিংবা, নাও থাকতে পারে । উদ্দীপকে উল্লেখিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র রশিদ ও তার বন্ধুরা শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন । তাদের উদ্দেশ্য, মানুষের মাঝে চাহিদাভিত্তিক কার্যক্রম পরিচালনা করা। তারা এ ধরনের কার্যক্রমের নাম দিয়েছে 'মানুষের বন্ধু'। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, তারা সংঘ প্রতিষ্ঠা করেছে। কেননা সংঘের নির্দিষ্ট উদ্দেশ্যে ও নাম থাকে। এ থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের কার্যক্রম সংঘ প্রত্যয়কে নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'মানুষের বন্ধু' সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়কে নির্দেশ করে …
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর